শিগগিরই ২ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তি

প্রকাশঃ

Spread the love

ঢাকা:

এমপিওভুক্তির জন্য দুই হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে যোগ্য হিসেবে বিচেনা করা হয়েছে। শিগগিরই ধাপে ধাপে এমপিওভুক্তির কাজ শুরু করা হবে।

রোববার (১৭ ফেব্রুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিরোধীদল জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের এক সম্পূরক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি একথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে আবেদন করে প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য দিয়েছে। সাড়ে ৯ হাজার আবেদন আসে। এর মধ্যে থেকে দুই হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে যোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে। যে ধরনের তথ্য চাওয়া হয়েছিল প্রতিষ্ঠানগুলো সেগুলো পূরণ করেছে। কম্পিউটারাইজড প্রক্রিয়ায় এটা করা হয়েছে। এর ভেতর থেকে অর্থপ্রাপ্তি সাপেক্ষে ধাপে ধাপে এমপিওভুক্তি করা হবে।

‘সবগুলো একসঙ্গে পারবো না। ইতোমধ্যে অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। শিগগিরই এমপিওভুক্তির কাজ শুরু করতে পারবো।’

আওয়ামী লীগের সংসদ সদস্য এম আব্দুল লতিফের এক লিখিত প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে সময়োপযোগী ও যথাযথ ব্যবস্থা নেওয়ার ফলে ২০১৮ সালের জেএসসি, এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নফাঁস হয়নি। এমনকি প্রশ্নফাঁসের গুজবও ছড়ায়নি। ২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় এখন পর্যন্ত কোনো ধরনের প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের বিষয়ে সরকারের কাছে বেশ কিছু প্রস্তাব রয়েছে। প্রস্তাবগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বাস্তবতার নিরিখে পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা হবে। শিক্ষামন্ত্রণালয় থেকে পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁস রোধে সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...