লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতিতে জমির বিরোধে আবুল বাশার (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৯জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত তাদের আটক হয়। আটকরা হলেন হোসেনের ছেলে জমির উদ্দিন, অহিদুর রহমানের ছেলে আবদুল আলী, মাহফুজুল হকের ছেলে নুর উদ্দিন, মন্তাজুল হকের ছেলে দুলাল, মজিবুল হকের ছেলে মিলন, আলীম উল্লাহর ছেলে জাকির হোসেন, নুরুল ইসলামের ছেলে জমির, আবদুর রশিদের ছেলে নোমান ও বারেক মিয়ার ছেলে আরমান। সকালে জেলার রামগতির রামদয়াল উত্তর বাজার এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আবুল বাশার নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া যায়। তিনি উপজেলার চর আলগী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে আব্দুল মুকিত সোহেল (৪২)। নিহতের ছেলে আবুল হাসনাত শওকত জানান, রামদয়াল বাজারের উত্তর পাশে আমাদের জমিতে স্থানীয় সন্ত্রাসী জাবেদ আমিন রাসেল অস্ত্র-শস্ত্রসহ লোকজন নিয়ে মাটি ভরাট করতে আসে। এসময় আমার বাবা ও ভাই বাধা দেয়। তখন তাদের হামলা ও কিল-ঘুষিতে আমার বাবার মৃত্যু হয়, ভাই গুরুতর আহত হন। অভিযুক্ত রাসেল সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুনের ভাগিনা। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, বিরোধপূর্ণ জমি নিয়ে দু’পক্ষের ধাওয়া-পাল্টা-ধাওয়া ঘটনা ঘটে। এসময় ভয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আবুল বাশার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদনের ভিত্তিতে মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৯ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্ততি চলছে।
রামগতিতে নিহতের ঘটনায় ৯জন আটক
প্রকাশঃ
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...
এক দশক পর মিশরে শি জিনপিং
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...
এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...
হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...








