লক্ষ্মীপুরে ৬ জেলের জেল-জরিমানা

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর:

নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ ধরায় দায়ে ছয় জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩০ মার্চ) দিনগত রাতে জেলা সদর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে মৎস্য বিভাগ। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খবিরুল আহসান তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন।

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সহকারী পরিচালক (এনএসআই) মানিক দে ও সহকারী পরিচালক (এনএসআই) আবদুল্লাহ আল মামুন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার চর রমনী মহন এলাকার আব্দুল কাদের মাঝির ছেলে সুফিয়ান হোসেন (২৬), সালাহ উদ্দিন (৩০), চাঁন মিয়ার ছেলে মোস্তফা (৩৪), ভোলার বাসিন্দা আবদুল মতলবের ছেলে আবু কালাম (২৫)। এদের প্রত্যেকে ১০দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এসময় ভোলার রাজাপুর এলাকার নবী মাঝির ছেলে মো. রাজিবকে (১৯) পাঁচদিনের কারাদণ্ড দেওয়া হয়।

কুমিল্লা জেলার হোমনার বাসিন্দা খোরশেদ মোল্লার ছেলে হুমায়ুন কবিরকে (৩২) এক হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে জব্দ হওয়া জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম মহিব উল্লাহ  বলেন, ইলিশ উৎপাদন বাড়াতে ও জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর ১শ কিলোমিটার এলাকায় মাছ ধরা ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসময় মাছ ধরা, পরিবহন, বাজারজাত ও সংরক্ষণ অন্যায়। এ আইন অমান্য করলে জেল-জরিমানার বিধান রয়েছে।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...