চাকরি জাতীয়করণে লক্ষ্মীপুরে মাদ্রাসা শিক্ষকদের মতবিনিময়

প্রকাশঃ

Spread the love

 লক্ষ্মীপুর প্রতিনিধি:

চাকরি জাতীয়করণের আশ্বাস বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চরমনসা খাজা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মিলনায়তনে এ আয়োজন করা হয়। জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরী। এসময় বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব তাজুল ইসলাম ফরাজী, কেন্দ্রীয় সহ-সভাপতি ইউসুফ ছিদ্দিকী, লক্ষ্মীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ছাইফ উল্যা হেলাল, শিক্ষক আবদুর রব, মাকছুদের রহমান, আবু ইউসুফ ও রায়হান উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষাবোর্ড হতে রেজিষ্ট্রেশনপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করন করতে হবে। কোডবিহীন মাদ্রাসাগুলোকে কোড প্রদান করতে হবে। নিয়ম অনুযায়ী নিয়োগপ্রাপ্ত সকল শিক্ষককে বহাল রাখতে হবে। তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীর নিকট জোর দাবি জানানো হয়।

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...