কমলনগর রক্ষায় নদীরতীরে মানববন্ধন

প্রকাশঃ

Spread the love

নিজস্ব প্রতিবেদক:
মেঘনার অব্যাহত ভয়াবহ ভাঙ্গন থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা রক্ষায় নদী তীরে বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (২৪ এপ্রিল) সকালে কমলনগর উপজেলার মাতাব্বরহাট এলাকায় নদী তীরে মানববন্ধনের আয়োজন করে ‘কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চ’ নামের একটি সংগঠন। এতে অংশ নেয় বিভিন্ন সংগঠন ও নারী পুরুষসহ স্থানীয় হাজারো মানুষ ।
মানববন্ধনে বক্তারা জানান, অবিলম্বে বাঁধের কাজ শুরু না হলে বাংলাদেশের মানচিত্র থেকে কমলনগর উপজেলাটি কয়েক বছরের মধ্যে বিলীন হয়ে যাবে। তাই এই উপজেলার সাড়ে তিন লক্ষ মানুষকে রক্ষায় নদী বাঁধের কাজ শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।


এসময় মেঘনা নদীর ভয়াবহ ভাঙন থেকে উপজেলাটিকে রক্ষার দাবি তুলে ধরে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চের আহবায়ক এ্যাডভোকেট আবদুস সাত্তার পলোয়ান, কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. শামছুল আলম, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, বাসদ নেতা ইব্রাহীম খলিলসহ আরও অনেকে।
স্থানীয় ভাবে জানা যায়, গত ২০১৪ সালে কমলনগর-রামগতি রক্ষায় ৩৭ কি: মি: বাঁধ নির্মাণের প্রকল্প পাশ হয়। প্রথম পর্যায়ে রামগতিতে সাড়ে চার এবং কমলনগর উপজেলায় এক কিলোমিটার কাজ শেষ হওয়ার পর দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু চলতি বছরের মার্চ মাসে স্থানীয় সংসদ সদস্য মেজর অব: আবদুল মান্নান কমলনগরের হাজিরহাট উপকূল কলেজ এবং মাতব্বরহাটে আয়োজিত সভায় পানি সম্পদ মন্ত্রনালয়ের উদ্ধৃতি দিয়ে জানান, যে মেঘনার ভাঙন থেকে রামগতি-কমলনগর রক্ষার পূর্ব প্রকল্পটি গত ২০১৮ সালের ৪ এপ্রিল তারিখে বাতিল করা হয়েছে।
স্থানীয়রা আরো জানান, এমন তথ্যের প্রেক্ষিতে স্থানীয়দের মধ্যে বর্তমান প্রকল্প নিয়ে আতংক তৈরি হয়েছে। তাই স্থানীয়রা বিভিন্নভাবে তাদের দাবী সরকার প্রধানের নিকট পৌঁছানোর চেষ্টার অংশ হিসেবে এ মানববন্ধন আয়োজন করেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...