নরসিংদীতে শিক্ষক দিবস-২০২২ উদযাপন

প্রকাশঃ

Spread the love

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:

” শিক্ষকদের হাত ধরেই শিক্ষা
ব্যবস্থার রুপান্তর শুরু” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় সরকারিভাবে যথাযোগ্য মর্যাদায় সারা দেশের ন্যায় নরসিংদীতে পালিত হয়েছে শিক্ষক দিবস-২০২২।

দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে শিক্ষক দিবস উদযাপন কমিটির আহবায়ক নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাক আহমেদ ভূইয়া ও সদস্য সচিব জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্রের নেতৃত্বে সর্বস্তরের (প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, কারিগরি ও মাদ্রাসার) কয়েক হাজার শিক্ষক শিক্ষিকার অংশগ্রহনে নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালীর শুভ উদ্বোধন করা হয়। র‍্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম চত্তরে স্থাপিত শহীদ মিনারে গিয়ে সমবেত হয়। র‍্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া আলোকিত মানুষ সৃষ্টি ও জাতির উন্নতি কোনোভাবেই সম্ভব নয়। সুখী-সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকদের অবদান স্মরণ করতেই বাংলাদেশ দিবসটি এ বছর গুরুত্বের সঙ্গে পালন করছে।

এর মাধ্যমে বিশ্বব্যাপী সব মানুষেকে এটাই বলা হচ্ছে যে, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন করতে পারেন শিক্ষকরাই। শিক্ষাক্ষেত্রে যেকোন পরিবর্তন অবশ্যই শিক্ষকদের দিয়ে শুরু করতে হয় অর্থাৎ শিক্ষকের পরিবর্তন হলেই শিক্ষার্থীর পরিবর্তন ঘটে আর বৈপ্লবিক পরিবর্তন আসে দেশের উন্নয়নে। র‍্যালী ও সমাবেশ শেষে শিক্ষকগণ নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে গিয়ে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি সম্পন্ন করবেন। এসময় আরোও উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ,নরসিংদী সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ সিরাজুল ইসলাম, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ মশিউর রহমান মৃধা প্রমূখ।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...