আওয়ামীলীগ সরকার বিএনপির উপর স্টিম রোলার চালাচ্ছে ——-লক্ষ্মীপুরে এ্যানি

প্রকাশঃ

Spread the love
 লক্ষ্মীপুর: বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আওয়ামীলীগ সরকার বিএনপি’র উপর স্টিম রোলার চালাচ্ছে। তারা শুধু জানে বিএনপির উপর অত্যাচার-নির্যাতন করতে। এ সরকার ক্ষমতা থাকাকালীন লক্ষ্মীপুরে প্রায় ৫০জন নেতাকর্মী খুন ও গুম হয়েছে। তারা প্রশাসন দিয়ে ভোট ডাকাতি ও জালিয়াতি করে ক্ষমতায় আসে। প্রশাসনের কারণে ক্ষমতা থেকে আমাদের উপর অত্যাচার-নির্যাতন চালিয়ে যাচ্ছে।
শনিবার ( ১৮ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও পৌর বিএনপি’র নবগঠিত ১৩,১৪ ও ১৫নং ওয়ার্ড কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যানি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামীলীগ সরকার খালেদা জিয়া ও তারেক জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা-মামলা দিয়ে হয়রানি করছে। তাদের কিছু হলে দূর্ববার আন্দোলন গড়ে তোলা হবে। যাতে করে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে। এ বাংলার মাটিতে শেখা হাসিনার বিচার হবে। দুঃশাসনের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে রুখে দাড়ানোর জন্য আহবান জানিয়ে তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন লক্ষ্মীপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ সরকারে আমলে কোন উন্নয়ন হয়নি বরং লুটপাট হয়েছে। আগামী নির্বাচনে আ.লীগ যাতে ভোট জালিয়াতি করতে না পারে সেজন্য সকলকে প্রস্তুত থাকাতে হবে। আজ দেশে গণতান্ত্রিক ব্যবস্থা নেই। সুষ্ঠু, নিরপক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন দিন, ব্যালটে প্রমান করবে জনগণ কাকে চায়।
লক্ষ্মীপুর পৌর বিএনপি সভাপতি আলহাজ্ মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিনের সঞ্চালনায় এ্যানি চৌধুরীর লক্ষ্মীপুরস্থ বাসভবন বশির ভিলা প্রাঙ্গনে পৌর বিএনপি আয়োজিত কর্মী সভা ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, ১ম যুগ্ন সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, কেন্দ্রীয় ওলামা দলের নেতা সেলিম রেজা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন হেলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন প্রমুখ। অপরদিকে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা ছাত্রদলের সভাপতি হারুন রশিদ ও সঝ্চালনা করেন, সহ-সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম। বক্তারা বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুসহ প্রত্যেক নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

image_pdfimage_print

সর্বশেষ

বিয়ের পাত্রী না পেয়ে প্রাণ দিলেন ২৯ জন

0
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার...

ফের ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

0
ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালানো হতে পারে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র...

তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

0
নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়,...

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২

0
বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার দেশটির লা পাজ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার...

কেরালায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ শিক্ষার্থী

0
ভারতের কেরালার ত্রিশূর জেলায় মহাসড়কের পাশে ‘অবৈধভাবে’ পার্ক করে রাখা একটি লরির পেছনে গাড়ির ধাক্কায় তামিলনাড়ুর দিন্দিগুলের আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে...