লক্ষ্মীপুরে জেলা যুবলীগের বর্ধিত সভা

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর:
আগামী ২৩ নভেম্বর লক্ষ্মীপুরে জেলা যুবলীগের সম্মেলনকে ঘিরে শনিবার (১৮ নভেম্বর) বিকেলে শহরের তমিজ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান আতা।
জেলা যুবলীগের আহ্বায়ক একেএম সালাহ্ উদ্দিন টিপুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলাহাজ্ব আজাহার উদ্দিন। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ ভূঁইয়া, সদর থানা (পশ্চিম) যুবলীগের আহ্বায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব, পৌর যুবলীগের আহ্বায়ক আল আমিন ভূঁইয়াসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

বক্তারা এ সময়, জেলা যুবলীগের সম্মেলন সফল করতে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন। সম্মেলন উপলক্ষ্য জেলা, উপজেলা, পৌর শহরের রাস্তাঘাটে ব্যানার ফেস্টুন, দলীয় কার্যালয়ে আলোকসজ্জা করা হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় থেকে আমন্ত্রিত অতিথিদের বরণ করতে নেতা কর্মীরা প্রস্তুতি গ্রহন করছেন। সম্মেলন উপলক্ষে জেলা শহরের সাজ সাজ রব ও নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আগামী ২৩ নভেম্বর বৃহস্পতিবার লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

image_pdfimage_print

সর্বশেষ

ইরানের হামলায় জর্ডানে একাধিক ড্রোনসহ মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

0
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র...

নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে?

0
দলের বহিষ্কারাদেশে বলা হয়েছে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাকে গঠনতন্ত্রের ৬২...

একইসঙ্গে ভারত-চীনকে কাছে টানছে বাংলাদেশ : বিবিসির রিপোর্ট

0
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টার মাঝেই ধাবমান অর্থনীতিকে চাঙ্গা করতে চীনের বড় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব অর্জনে সচেষ্ট...

আজ কেন নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা

0
কিছু ম্যাচ থাকে, যার গল্প পরিসংখ্যানের খাতায় নয়, লেখা থাকে মানুষের স্মৃতিতে। পরিসংখ্যান শুধু সংখ্যা দেখায়, স্মৃতিতে বেঁচে থাকে ইতিহাস। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সঙ্গে জড়িয়ে...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

0
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার সন্ধ্যা ছয়টা...