আপনি আমাদের দিলারা আপা, আপনিই নায়িকা’

প্রকাশঃ

Spread the love

লালগালিচায় একটু মন খারাপ করেই পা রাখলেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। ছবি তোলার কথা বলতেই কিছুটা নিচু স্বরে বললেন, ‘আর কি আসা হবে তোমাদের অনুষ্ঠানে। আমার বয়স এখন ৮৩ বছর। বয়স তো কম হলো না।’ সঙ্গে সঙ্গে পাশ থেকে বেশ কয়েকজন বলে উঠলেন, ‘আপনি আমাদের মাঝে সব সময় আছেন। আপনি আমাদের দিলারা আপা, আপনিই নায়িকা।’

লালগালিচায় পা রাখতেই বিদ্যা সিনহা মিমকে ঘিরে ধরলেন আলোকচিত্রীরা। একের পর এক ছবির জন্য পোজ দিতে দিতে কাকে যেন খুঁজছিলেন মিম। পাশ থেকে একজনকে ডেকে নিয়ে ফটোসাংবাদিকদের উদ্দেশে বললেন, ‘এবার মায়ের সঙ্গে একটা।’ পরে মাকে নিয়েই লালগালিচায় হাঁটলেন এই অভিনেত্রী।

লালগালিচার এক পাশে একাই দাঁড়িয়ে ছিলেন প্রযোজক সারা আফরীন। লালগালিচায় হাঁটার অনুরোধ আসতেই হেসে সারা বলেন, ‘আমি একা যাব না। আপনাদের “ড্রাইভার ভাই” আসুক, তার পর যাব।’ পরিচালক কামার আহমাদ সাইমন গিয়েছিলেন গাড়ি পার্ক করতে। তিনি আসার পরই তাঁরা একসঙ্গে লালগালিচায় পা রাখেন।

‘ভাই, আপনাদের ভাবি

চিত্রনায়ক মামনুন ইমন যখন লালগালিচায় হাঁটছিলেন, তখন পাশেই দাঁড়িয়ে ছিলেন এক নারী। পরে তাঁকে ডেকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, ‘এটা আপনাদের ভাবি। আমাদের একসঙ্গে ছবি তোলেন।’ সবশেষে বললেন, ‘ভাই, বউয়ের সঙ্গে ছবিগুলো দিয়েন।

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...