ভিন্ন পরিচয়ে রিচি

প্রকাশঃ

Spread the love

অভিনয়ে থাকলেও ঠিক আগের সেই ব্যস্ততা নেই রিচির। এই অভিনয়শিল্পী আগের মতো অভিনয়ে ব্যস্ত হতেও চান না। তাই তো খুব ভেবেচিন্তে এখন নতুন কাজে যুক্ত হন। বেশির ভাগ সময় তাঁর ব্যস্ততা সংসার ও সন্তান নিয়ে। এর মধ্যে জানা গেল, ভিন্ন এক পরিচয়ে সবার সামনে এলেন তিনি। সেই পরিচয় প্রতিষ্ঠিত করতে সেখানেই বেশি সময় দিতে চান রিচি। জানালেন, সময় যদি না দেন, তাহলে উদ্যোক্তা হতে পারবেন না।

ঢাকার উত্তরায় রিচি সোলায়মান চালু করেছেন একটি বিউটি স্যালুন। উত্তরার রবীন্দ্র সরণিতে ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’ নামের প্রতিষ্ঠানের পরিকল্পনা ছিল তাঁর অনেক দিনের। এখানেই এখন সময় বেশি দেবেন বলে জানালেন এই অভিনয়শিল্পী ও মডেল। এমন একটি প্রতিষ্ঠান চালু করতে পেরে ভালো লাগছে বলেও জানালেন রিচি।

রিচি বললেন, ‘ভালো তো লাগছেই। এই ভালো লাগা কথা বা ভাষায় প্রকাশ করতে পারব না। কারণ, আমার জীবনে আমি যখনই যে কাজটা করেছি, তা ভালোবেসেই করেছি। খুবই নিবেদিত থেকে করেছি। যখন আমি অভিনয় করেছি; আন্তরিক ও নিবেদিত থেকেই করেছি। যখন আমি মা হয়েছি, তখন বাচ্চাদের লালন–পালন ছাড়া বাকি সবকিছুই বন্ধ করে দিয়েছি। কারণ, তখন আমি খুব ভালো একজন মা হতে চেয়েছি। এখন যেহেতু অভিনয় কম করছি, ভাবলাম নতুন কিছু করি, যেটাতে আমি ব্যস্ত থাকব। একই সঙ্গে যা কিছুটা আমার কাজের সঙ্গে সম্পর্কিতও। সে জায়গা থেকে মনে হলো, আমি যদি বিউটি স্যালুনজাতীয় কিছু একটা করি, সেখানে আমি উদ্যোক্তা তো হবই, সামাজিকভাবে সমাজে কিছুটা হলেও অবদান রাখতে পারব।’

তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে এই প্রতিষ্ঠানে ১০ থেকে ২০ জন নারী কাজ করবেন। এই নারীরা তাঁদের পরিবারকে সাপোর্ট করবেন। এটা যত বড় হবে, ততই সবারই সুবিধা হবে। আরও বেশি কর্মসংস্থান হবে। তত বেশি পরিবারও এই প্রতিষ্ঠান দ্বারা উপকৃত হবে।’

কথায় কথায় রিচি জানালেন, অভিনয়টা যেহেতু এখন একেবারে কমিয়ে দিয়েছেন, তাই সময়টা এখানেই বেশি দিতে চান। যুক্তি হিসেবে বললেন, ‘আমার নাম যেহেতু চলে আসছে, সময় না দিলে চলবে কী করে। এখন আমি যদি অভিনয়ে সময় না দিই, তাহলে তো ভালো অভিনয় করতে পারব না। আমি যদি বাচ্চাদের সময় না দিই, ভালো মা হতে পারব না। ঠিক সেভাবে, আমি যদি এই স্যালুনে সময় না দিই, তাহলে ভালো উদ্যোক্তা হতে পারব না।’

 

image_pdfimage_print

সর্বশেষ

ইরানের হামলায় জর্ডানে একাধিক ড্রোনসহ মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

0
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র...

নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে?

0
দলের বহিষ্কারাদেশে বলা হয়েছে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাকে গঠনতন্ত্রের ৬২...

একইসঙ্গে ভারত-চীনকে কাছে টানছে বাংলাদেশ : বিবিসির রিপোর্ট

0
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টার মাঝেই ধাবমান অর্থনীতিকে চাঙ্গা করতে চীনের বড় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব অর্জনে সচেষ্ট...

আজ কেন নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা

0
কিছু ম্যাচ থাকে, যার গল্প পরিসংখ্যানের খাতায় নয়, লেখা থাকে মানুষের স্মৃতিতে। পরিসংখ্যান শুধু সংখ্যা দেখায়, স্মৃতিতে বেঁচে থাকে ইতিহাস। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সঙ্গে জড়িয়ে...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

0
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার সন্ধ্যা ছয়টা...