আ স ম রবের নির্বাচনী অফিসে ভাঙচুর, তালা

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ধানের শীষ প্রতীক জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এরপর ওই অফিসে তালা মেরে দেওয়ার দাবিও করা হচ্ছে জেএসডির তরফ থেকে।

রোববার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামগতি উপজেলার বড়খেরী ও চরগাজী ইউনিয়নে রবের নির্বাচনী অফিস দু’টিতে ভাঙচুর চালিয়ে তালা মেরে দেওয়া হয়। এজন্য আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের দোষারোপ করছে ঐক্যফ্রন্ট।

এ বিষয়ে জেএসডির সহ-সভাপতি তানিয়া রব বলেন, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে আমাদের অফিস ভাঙচুর করে তালা দেয়। তারা জেএসডি ও বিএনপি নেতাকর্মীদের এলাকা ছাড়তে হুমকি দিচ্ছে। এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে মহড়া দিচ্ছে। এ বিষয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

অভিযোগের ব্যাপারে জানতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিছুল হক বলেন, হামলা-ভাঙচুর নয়। অফিসে তালা দিয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন মহাজোটের শরিক বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান

image_pdfimage_print

সর্বশেষ

ইরানের হামলায় জর্ডানে একাধিক ড্রোনসহ মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

0
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র...

নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে?

0
দলের বহিষ্কারাদেশে বলা হয়েছে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাকে গঠনতন্ত্রের ৬২...

একইসঙ্গে ভারত-চীনকে কাছে টানছে বাংলাদেশ : বিবিসির রিপোর্ট

0
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টার মাঝেই ধাবমান অর্থনীতিকে চাঙ্গা করতে চীনের বড় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব অর্জনে সচেষ্ট...

আজ কেন নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা

0
কিছু ম্যাচ থাকে, যার গল্প পরিসংখ্যানের খাতায় নয়, লেখা থাকে মানুষের স্মৃতিতে। পরিসংখ্যান শুধু সংখ্যা দেখায়, স্মৃতিতে বেঁচে থাকে ইতিহাস। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সঙ্গে জড়িয়ে...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

0
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার সন্ধ্যা ছয়টা...