কমলনগরে বিজয় দিবস পালিত

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুরের কমলনগরে নানা আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সংগঠন ব্যাপক কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, বিভিন্ন প্রতিযোগিতা, ১০৪জন বীর মুক্তিযোদ্ধাকে ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, বিশেষ প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

রোববার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার হাজিরহাট উপকূল সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। ওই সময় উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, আ.লীগ, যুবলীগ, জেএসডি ও হাজিরহাট উপকূল সরকারি কলেজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে উপজেলা পরিষদ মাঠে পুলিশ, আনসার-ভিডিপি ও শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। চলছে ডিসপ্লে প্রদর্শনসহ বিভিন্ন প্রতিযোগিতা। এসব উপভোগ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন প্রমুখ। পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

image_pdfimage_print

সর্বশেষ

ইরানের হামলায় জর্ডানে একাধিক ড্রোনসহ মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

0
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র...

নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে?

0
দলের বহিষ্কারাদেশে বলা হয়েছে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাকে গঠনতন্ত্রের ৬২...

একইসঙ্গে ভারত-চীনকে কাছে টানছে বাংলাদেশ : বিবিসির রিপোর্ট

0
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টার মাঝেই ধাবমান অর্থনীতিকে চাঙ্গা করতে চীনের বড় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব অর্জনে সচেষ্ট...

আজ কেন নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা

0
কিছু ম্যাচ থাকে, যার গল্প পরিসংখ্যানের খাতায় নয়, লেখা থাকে মানুষের স্মৃতিতে। পরিসংখ্যান শুধু সংখ্যা দেখায়, স্মৃতিতে বেঁচে থাকে ইতিহাস। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সঙ্গে জড়িয়ে...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

0
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার সন্ধ্যা ছয়টা...