ইংরেজি প্রশ্নফাঁস: ৩ মাদরাসা শিক্ষকের কারাদণ্ড

প্রকাশঃ

Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দাখিল পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তিন শিক্ষককে ১৫ দিন করে ও এক ফটোকপি দোকানিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত শিক্ষকরা পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যে  ফটোকপির দোকানে প্রশ্ন পাঠান।

শনিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার মেহারী উবাইদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল কাইয়ূম (৪২), নুরুল আমিন (৪০) ও  হাফিজুল ইসলাম (২৫) এবং ফটোকপি দোকান মালিক মহসিন রিফাত।

ইউএনও হাসিনা ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ৩৩৩ নম্বরে কল পেয়ে ওই কেন্দ্রের পাশে একটি ফটোকপি দোকানে অভিযান পরিচালনা করে ইংরেজি প্রথমপত্র প্রশ্ন ও নকল পাওয়া যায়। ওই দোকান মালিক মহসিন রিফাতকে আটকের পর তিনি জানান—তিন শিক্ষক এ প্রশ্ন ও উত্তর সরবরাহ করেছেন। পরে তার দেওয়া তথ্যানুযায়ী ওই তিন শিক্ষককে আটক করে ১৫ দিনের ও দোকান মালিককে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

পরে তাদের কসবা থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে বলেও জানান নির্বাহী এ ম্যাজিস্ট্রেট।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...