গণিত প্রশ্নফাঁস: কোচিং পরিচালক ও কেন্দ্রসচিবের কারাদণ্ড

প্রকাশঃ

Spread the love

এসএসসির গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায়ে টাঙ্গাইলের একটি কোচিং সেন্টারের পরিচালকসহ ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার (৯ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এ ঘটনা ঘটে।

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ জানান, এসএসসির গণিত পরীক্ষা শুরুর দশ মিনিট আগেই ঘাটাইল উপজেলা সদর থেকে শ্যামল কোচিং সেন্টারের পরিচালক শ্যামল সাহা এবং সাগরদিঘি উচ্চ বিদ্যালয়ের দপ্তরি কর্মচারী আব্দুর রহমানকে নৈর্ব্যত্তিক প্রশ্নসহ আটক করে পুলিশ। প্রশ্নফাঁসের সাথে একই স্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব হুমায়ুন খালিদের যোগসাজশ চিহ্নিত করে পুলিশ। হুমায়ুন খালিদ শ্যামল কোচিং সেন্টারের অন্যতম পরিচালক। তিনি তারই স্কুলের দপ্তরি আবদুর রহমানকে দিয়ে কোচিং সেন্টারের মালিক শ্যামল সাহার কাছে প্রশ্নপত্র পাঠান। পুলিশ দপ্তরি ও শ্যামল সাহাকে আটক করে।

দিলরুবা আহমেদ জানান, প্রশ্নফাঁসের সাথে কেন্দ্র সচিবের যোগসাজশ চিহ্নিত হলে ম্যাজিস্ট্রেট এম আল মামুনের নেতৃত্বে শ্যামল ও হুমায়ুন খালিদকে ১ মাস করে কারাদণ্ড দেয়া হয়। মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয় পিওন আবদুর রহমানকে।
image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...