এবার ফেসবুককে টুইটার সিইও ইলন মাস্কের চ্যালেঞ্জ

প্রকাশঃ

Spread the love

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে টুইটার প্রধান ইলন মাস্ক। তিনি বলেন, আগামীতে টুইটার ব্যবহারকারীর সংখ্যা ফেসবুককে ছাড়িয়ে যাবে।

সম্প্রতি টুইট করে এই চ্যালেঞ্জ করেন টেসলাখ্যাত ইলন।

ইলন মাস্কের দাবি, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে টুইটারে প্রতি মাসে ১০০ কোটি গ্রাহক ছাড়াবে।

মাস্ক বলেন, গ্রাহক সংখ্যার নিরিখে সর্বকালীন রেকর্ড করেছে টুইটার।

টুইটারে ইলন লিখেছেন, ‘আমার মনে হয় আমি সেই পথ দেখতে পেয়েছি যেখানে আগামী ১২-১৮ মাসের মধ্যে টুইটারে প্রতি মাসে গ্রাহক সংখ্যা ১০০ কোটি ছাড়িয়ে যাবে।’ সম্প্রতি বিজ্ঞাপনদাতাদের টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছিল গ্রাহক সংখ্যার নিরিখে সর্বকালীন রেকর্ড করছে এই সোশ্যাল প্ল্যাটফর্ম।

মাস্ক টুইটার অধিগ্রহণের পরেই কোম্পানির অভ্যন্তরে হইচই শুরু হয়েছিল। যা দেখে অনেক বিজ্ঞাপনদাতা এই প্ল্যাটফর্ম থেকে সরে এসেছিল। বিজ্ঞাপনদাতাদের ফিরে পেতে মরিয়া ইলন মাস্ক এখন টুইটার নতুন নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে ইলন মাস্কের অধিগ্রহণের পরে সংস্থার বৃদ্ধিতে গতি এসেছে।

প্রায় ১.৫ কোটি নতুন গ্রাহক এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে বলে দাবি করা হয়েছে সেই রিপোর্টে।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...