কমলনগরে ইলিশ রক্ষায় মধ্যরাতে ইউএনও’র অভিযান

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর : প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা যাতে মা ইলিশ নিধন করতে না পারে সে লক্ষ্যে মধ্যরাতে মেঘনা নদীতে অভিযান চালিয়েছে লক্ষ্মীপুরের কমলনগরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ নাসির উদ্দিন সরোয়ার। এসময় ইলিশ ধরার জালে অগ্নিযোগ করা হয়।

সোমবার দিবাগত (২ অক্টোবর) দেড়টার দিকে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে তিনি অভিযান চালান। কোস্টগার্ড ও মৎস্যবিভাগের কর্মকর্তারা তার সাথে ছিলেন। এসময় ৪ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়। উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওযায় তাদের আটক করা যায়নি। পরে জব্দকৃত জালে অগ্নিসংযোগ করা হয়। একইভাবে এর আগের দিন রোববার (১ অক্টোবর) রাত ১২ টা থেকে ভোররাত পর্যন্ত মেঘনায় জেগে ওটা নতুন চরে মা ইলিশ রক্ষায় তৎপর ছিলেন তিনি।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ নাসির উদ্দিন সরোয়ার বলেন, রাতেও যাতে জেলেরা নদীতে ইলিশ শিকার করতে না পারে সে লক্ষে কাজ করছি। ইলিশের উৎপাদ বৃদ্ধিতে প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ তৎপর রয়েছে।

প্রসঙ্গত, রোববার ১অক্টোবর থেকে ২২অক্টোবর পর্যন্ত ইলিশের ভরা প্রজনন মৌসুম। এ ২২দিন ইলিশসহ সকল প্রজাতির মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘানা নদী এলাকায় মাছ ধরা যাবে না। এসময় মাছ শিকার, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ। এ আইন আমান্য করলে জেল অথবা জরিমানা এবং উভয় দন্ডের বিধান রয়েছে।

 

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...