কমলনগরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার মতবিনিময় করেছেন। মঙ্গলবার (০৩ অক্টোবর) দুপুরে উপজেলার স্পন্দন সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিকরা ফুল দিয়ে বরণ করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. তৌহিদুল ইসলাম, সাংবাদিক সাজ্জাদুর রহমান, মো. ওয়াজি উল্যাহ জুয়েল, মো. সাইফ ঊল্যাহ হেলাল, কাজী ইউনুছ, মিজানুর রহমান মানিক, আনোয়ার হোসেন, সানাউল্যাহ সানু, বেলাল হোসেন জুয়েল, ইউছুফ আলী মিঠু, মোখলেছুর রহমান ধনু, শাহরিয়ার কামাল ও ইসমাইল হোসেন বিপ্লব প্রমুখ।

মতবিনিময় সভায় সাংবাদিকরা কমলনগরের বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন এবং উপজেলার উন্নয়নের কাজ করার আশ্বাস দেন।

প্রসঙ্গত, নবগত ইউএনও মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার এর আগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পদোন্নাতি পেয়ে বৃহস্পতিবার (২৮সেপ্টেম্বর) কমলনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

 

 

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...