কমলনগরে অন্তঃসত্ত্বা প্রেমিকার অনশন

প্রকাশঃ

Spread the love

 

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা প্রেমিকা রুনা আক্তার (১৮) অনশন করছেন। বিষয়টি দামাচাপা দিতে স্থানীয় জনপ্রতিনিধিসহ একটি মহল অপচেষ্টা চালাচ্ছেন। প্রেমিক সজিব পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা অন্তঃসত্ত্বা প্রেমিকা উপজেলা চর জাঙ্গালিয়া গ্রামের মিয়াপাড়া এলাকায় প্রবাসী আবদুস সহিদের বড়িতে আমরন অনশনে দেখা গেছে। এরআগে দুপুর ১২ টার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেয় প্রেমিকা।

অভিযুক্ত প্রেমিক মো. সজিব হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামের মিয়াপাড়া এলাকার আবদুস সহিদের ছেলে। সে উপকূল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

বিয়ের দাবিতে অনশনরত রুনা আক্তার জানান, তার প্রতিবেশী সজিব (২২) তাকে প্রেমের প্রস্তাব দেয়। তার কথায় রাজি না হলে বিয়ের প্রস্তাব দেয়। পরে বিয়ের প্রলবনে সম্পর্কে জড়িয়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। প্রেমিক সজিব বিয়ে না করলে আমরন অনশনে থাকবেন; না হয় আত্নহত্যা করবেন বলেও জানায় প্রেমিকা।

রুনার স্বজনরা জানান, প্রেমিক সজিবের পরিবারসহ একটি মহল গর্ভের সন্তান হত্যা করে টাকার বিনিময়ে বিষয়টি দামাচাপা দিতে অপচেষ্টা করছে।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত সজিবের মোবাইলে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, এঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...