কমলনগর(লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনার নদীতে অভিযান চালিয়ে ৭০ হাজার মিটার কারেন্ট উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার (১৩ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ডে নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযান শেষে মৎস্য কর্মকর্তা,কোস্টগার্ডের উপস্থিতিতে জাল পুড়িয়ে ফেলা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুস জানান, উপজেলার কাদির পন্ডিতের হাট কডরিয়ার ঘাটে অভিযান চালিয়ে ৭০ হাজার মিটার জাল উদ্ধার করা হয়েছে। এ সময় কাউকে আটক করা হয়নি। তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশের অভয়াশ্রম ও জাটকা সংরক্ষণের মৌসুম। এ সময় মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও মাছ ধরার প্রস্তুতি নেয়ার খবর পেয়ে অভিযান চালানো হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের আইনের আওতায় আনা হবে।
কমলনগরে ৭০ হাজার মিটার কারেন্ট জাল ধবংস
প্রকাশঃ
সর্বশেষ
চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...
হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...
পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...
প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...
ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...







