লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে বাল্যবিয়েতে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীকে অপহরণ করা হয়েছে। অপহরণের ৬দিন কেটে গেলেও অপহৃতাকে উদ্ধার ও জড়িতদের আটক করতে পারেনি পুলিশ। এতে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে স্কুলছাত্রীকে উদ্ধার ও জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে শিক্ষক-শিক্ষার্থীও স্থানীয়রা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।
সোমবার (০৯ অক্টোবর) সকালে ফলকন উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা হাজিরহাট-লুধূয়া সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শেষে বিদ্যালয় মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চর ফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজী হারুন অর রশিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাকের, সহকারী শিক্ষক লিয়াকত হোসেন, শিক্ষার্থী সোনিয়া আক্তার ও মিরাজ হোসেন প্রমুখ। এসময় বক্তারা অবিলম্বে স্কুলছাত্রীকে উদ্ধার ও জড়িতদের শাস্তির দাবি জানায়।
প্রসঙ্গত, হাজিরহাট বাজার সংলগ্ন জাঙ্গালীয় গ্রামের মমিন উল্লার ছেলে প্রবাসী মো. হারুন (২৬) উপজেলার ফলকন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয়। পরিবার বাল্যবিয়েতে রাজি না হওয়ায় বুধবার (৪ অক্টোবর) সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় স্কুলছাত্রীকে অপহরণ করে।
কমলনগরে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের দাবীতে মানববন্ধন
প্রকাশঃ
সর্বশেষ
অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন।
এ...
প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...
ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন।
মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...
ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...
হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান।
বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...








