কমলনগরে চেয়ারম্যান-মেম্বার দ্বন্দ : সংঘর্ষে আহত-৭

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে চর লরেন্স ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টারের সাথে একই পরিষদের ২নম্বর ওয়ার্ডের সদস্য ইসমাইল মেম্বারের সাথে দীর্ঘদিন দ্বন্দ চলে আসছে। দ্বন্দ ও পূর্ব শত্রুতার জের ধরে দু’ পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৭জন আহত হয়েছেন। সোমবার রাত পৌনে ৯ টার দিকে উপজেলার তোরাবগঞ্জ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন চেয়ারম্যানের ছেলে নিজাম উদ্দিন সোহেল (৩০), ভাগিনা মো. তোফায়েল (৪০), মো. সিরাজ (৩৫) ও আবুল কাসেম (২৮)। তাদেরকে গুরুতর অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতাল ও কমলনগর উপজেলা স্বাস্থ্য কম্পলেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা হলেন ইসমাইল মেম্বারের চাচাতো ভাই মো. সুমন (২৮), মাইন উদ্দিন (২৬) ও মো. সবুজ (২৮)। তাদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চর লরেন্স ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি একে এম নুরুল আমিন মাস্টার বলেন পুর্ব শত্রুতার জের ধরে ইসমাইল মেম্বার ও তার লোকজন পরিকল্পিতভাবে আমার ছেলে ও ভাগিনাদেরকে পিটিয়ে গুরুত্বর আহত করে।

ইউপি সদস্য ইসমাইল মেম্বার বলেন, দোকানের বকেয়া পাওনা টাকা চাইতে গেলে চেয়ারম্যানের ছেলেসহ তার লোকজন হামলা চালিয়ে আমার ভাইদের পিটিয়ে আহত করে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন দু-পক্ষের সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এব্যাপারে কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

image_pdfimage_print

সর্বশেষ

নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

0
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন একটি কূপের খনন কাজ শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস...

নারী আন্দোলন শক্তিশালী হলেই রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব

0
নারী আন্দোলন গড়ে তোলা এবং তা আরও শক্তিশালী করার মধ্য দিয়েই নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন বক্তারা। নারীপক্ষের অবহিতকরণ সভায় তারা বলেন,...

মনোনয়ন ফরম কিনে ফেরার পথে যুবলীগ নেতা গ্রেপ্তার

0
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনে ফেরার পথে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ...

বিদেশে থাকা দুই অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় আমি গ্রেপ্তার: আনিস আলমগীর

0
বিদেশে থাকা দুজন অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন...

সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন

0
রাজধানীর রমনায় সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (১৫ ডিসেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে...