কমলনগরে জেডিসি পরীক্ষাকেন্দ্রের সহকারী সচিবসহ ৫ শিক্ষক প্রত্যাহার

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের কমলনগরে পরীক্ষার চলাকালীন সময়ে জেডিসি পরীক্ষা কেন্দ্রের কক্ষ পরিদর্শকের কাছে মোবাইল জব্দ করার ঘটনা ও প্রশাসনিক কারণে ১জন সহকারী সচিবসহ ৫শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাসির উদ্দিন সরোওয়ার ও জেডিসি পরীক্ষা কেন্দ্র সচিব মাওলানা মোহাম্মদ আলী হোছাইন স্বাক্ষরিত পৃথক ২টি চিঠি থেকে এ তথ্য জানা যায়।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, প্রশাসনিক কারণে হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রের সহকারী সচিব মাওলানা দেলোয়ার হোসেনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। তিনি হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ।

কেন্দ্রসচিবের চিঠি থেকে জানা গেছে, পরীক্ষা চলাকালীন সময়ে মোবাইল রাখার দায়ে ৪ কক্ষ পরিদর্শককে (শিক্ষক) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তারা হলেন, হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার সহকারী মৌলভী মো. আখতার হোছাইন, মাতাব্বরনগর দারুচ্ছুন্নাত আলিম মাদ্রাসার জুনিয়র মৌলভী মো. আমীর হোসাইন, তোরাবগঞ্জ আহমদিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মো. হাফিজ উল্যাহ, হাজীপাড়া আল আরাফাহ দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী হামিদুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাসির উদ্দিন সরোওয়ার ও জেডিসি পরীক্ষা কেন্দ্র সচিব মাওলানা মোহাম্মদ আলী হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, সোমবার (০৬ নভেম্বর) সকাল ১১টার দিকে হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার ভ্যেনু কেন্দ্র তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও মুল কেন্দ্র থেকে পরিদর্শকদের কাছ থেকে ১৭টি মোবাইল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার।

কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যাতিত পরীক্ষার হলে অন্য কোন শিক্ষক এবং পরীক্ষার্থী মোবাইল ফোন বা অন্য কোন ইলেকট্্েরানিক্স ডিভাইস ব্যবহার করতে পারবে না।

 

 

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...