কমলনগরে দগ্ধ শাহিন আক্তারের মৃত্যুর ঘটনায় প্রধান আসামী সালাউদ্দিন গ্রেফতার

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে অগ্নিদগ্ধ হয়ে শাহিন আক্তারের মৃত্যুর ঘটনায় প্রধান আসামি সালাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে রামগতির জমিদারহাট ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সালাউদ্দিন লক্ষ্মীপুরে চর ফলকন গ্রামের মহর আলীর ছেলে। শাহিন আক্তার চট্টগ্রামের রাউজান উপজেলার সোনাগাজী গ্রামের জাফর উদ্দিনের মেয়ে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, শাহিন আক্তার নিহত হওয়ার পর থেকে মামলার প্রধান আসামি সালাউদ্দিনকে গ্রেফতার করতে কাজ করছে পুলিশের কয়েকটি টিম। পুলিশ তার পিছু নিয়ে রামগতির জমিদারহাট ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

এর আগে গত ২২ এপ্রিল রাতে শাহিনে বাবা জাফর উদ্দিন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। এতে সালাউদ্দিনসহ পাঁচজনকে আসামি করা হয়। এছাড়া এ মামলায় অজ্ঞাতপরিচয় আরও সাত থেকে আটকজনকে আসামি করা হয়। এর আগে সালাউদ্দিনের ভাই আলাউদ্দিন, আব্দুর রহমান, ইউপি সদস্য হাফিজ উদ্দিন ও গ্রাম পুলিশ আবু তাহেরকে গ্রেফতার করে পুলিশ।

গত ২১ এপ্রিল বিকেলে স্থানীয়রা কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের বারমাঝির এলাকার একটি সয়াবিন ক্ষেতের ভেতর থেকে শাহিনকে অগ্নিদগ্ধ অবস্থায় দৌড়ে বের হতে দেখেন স্থানীয়রা। পরে তারা দগ্ধ শাহিন আক্তারকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২২ এপ্রিল সকাল ১১টার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে শাহিনের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার তার বাবা জাফর উদ্দিনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। ওই রাতেই জানাজা শেষে শাহিনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয়রা জানান, সালাউদ্দিনের শ্বশুরবাড়িতে এসে সালাউদ্দিনের কাছে স্ত্রীর স্বীকৃতি চান শাহিন আক্তার। এ সময় সালাউদ্দিন বিয়ে করার কথা অস্বীকার করেন। এ সময় শাহিনের কাছে বিয়ের কাবিননামা চাওয়া হলে তিনি দিতে পারেননি। পরে কাবিননামা দেখাতে না পারায় তাকে কাবিননামা আনতে বলা হয়। এ সময় শাহিনকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে চট্টগ্রামে যাওয়ার জন্য হাজিরহাট বাসস্ট্যান্ডে পাঠিয়ে দেয় স্থানীয়রা। কিন্তু যাওয়ার পথে শাহিন অটোরিকশা থেকে নেমে ফের সালাউদ্দিনের বাড়ির কাছে যান। এ কিছুক্ষণ পর অগ্নিদগ্ধ অবস্থায় সয়াবিন ক্ষেত থেকে দৌড়ে বের হন শাহীন আক্তার।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...