কমলনগরে মাদ্রাসার নাম ভাঙ্গিয়ে জমি দখল করলেন ইস্রাফিল

প্রকাশঃ

Spread the love

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের কমলনগরের চর কাদিরা’র বাদামতলী বাজারে মাদ্রাসার নাম ভাঙ্গিয়ে জোরপূর্বক জমি ও ঘর দখলের অভিযোগ উঠে দারুল উলুম মোহাম্মদীয়া মহিলা মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ ইস্রাফিল বিরুদ্ধে।

তার বিরুদ্ধে নানবিধ সমস্যা তুলে ধরেন স্থানীয় জনতা। তারা জানান, দ্বীনি লেবাস পরে ইস্রাফিল সাধারণ মানুষকে জমিদখলসহ বিভিন্নভাবে হয়রানি করছে। তার বিমুখি’র ভয়ে মুখ খুলতে নারাজ অসহায় কিছু ভুক্তভোগী পরিবার।

স্থানীয় অভিযোগকারী শামসুল আলম নিশাদ জানান, তার বাবা মৃত নুর আলম দিয়ারা ২৪ নং চর বসুমোজা, ২৭৫ নং দলিল মূলে দেড় শতাংশ জমি ২০১৪ সালে দাতা-জামাল, পিতা-আব্দুর রশিদ হতে খরিদ সূত্রে মালিক হন। জমি রেজিষ্ট্রি করে সেখানে দোকান ঘর নির্মান করেন। দীর্ঘদিন ঘরগুলো স্থানীয়দের মধ্যে ভাড়া চলছে। হঠাৎ স্থানীয় ভূমি দখলদার মোহাম্মদ ইস্রাফিল দুটি ভিটি নির্মানাধীন ঘর জবরদখল করে মাদ্রাসার পরিচালনা করছে। স্থানীয়ভাবে জানার পর তার সাথে যোগাযোগ করলে তিনি দখল ছাড়বে না, বিভিন্নভাবে হয়রানি ও হুমকি-ধমকি দিচ্ছেন।

তিনি দাবি করেন, খরিদসূত্রে ভিটি ও ঘরগুলো মালিক তিনি। তিনি কিসের মূলে মালিক হয়েছে, কাগজপত্র নিয়ে আলোচনার জন্য বারবার বললেও কোন তোয়াক্কা করছে না। স্থানীয় চর কাদিরা পরিষদের চেয়ারম্যান, মেম্বার তাকে কাগজপত্র নিয়ে আলোচনার করতে কয়েকবার নোটিশ করে ব্যর্থ হন।

স্থানীয় চর কাদিরা ভূমি অফিস সূত্রে জানা যায়, অভিযুক্ত ইস্রাফিলকে বিষয়টি জানতে নোটিশ করা হলেও তিনি ধরা দেয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের নিকট দখলদার মোহাম্মদ ইস্রাফিলের বিরুদ্ধে জোরপূর্বক ভুমি দখলের লিখিত অভিযোগ দেয়া হয়। তিনি উপজেলা সহকারি কমিশন (ভূমি)কে বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেন।

উপজেলা ভূমি কর্মকর্তার নির্দেশে সার্ভেয়ার প্রমেশ্বর রায় চাকমা সরেজমিনে গিয়ে তদন্তে করে জমি ও ভিটি ঘর দখলের সত্যতা পান। এবং জমির ঘর থেকে মাদ্রাসা সরিয়ে নিতে নির্দেশ দিলেও বিষয়টি তোয়াক্কা করেনি দখলদার মাওলানা মোহাম্মদ ইস্রাফিল।

অভিযুক্ত মোহাম্মদ ইস্রাফিল বলেন, তিনি জমি কিনেছে। তবে ঘর আগের তোলা ছিল স্বীকার করেন। এবং তিনি মেঠোফোনে কথা না বলে তার সাথে দেখা করতে বলেন।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...