কমলনগরে সাত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ 

প্রকাশঃ

Spread the love

কমলনগর(লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান -ভাইস চেয়ারম্যান পদে সাত প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

আজ বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে সাতজন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে উপজেলা ১৪ দলীয় ঐক্যজোটের সভাপতি এড.আনোয়ারুল হক, সাবেক মহিলা লীগ নেত্রী রেবেকা মহসিন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আ,লীগ সদস্য হাজ্বী মনিরুল হক, সাবেক যুবলীগ সভাপতি ফজলুল হক সবুজ,কেন্দ্রীয় ওলামা লীগ সম্পাদক মাঃ ঈসরাফিল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা আ,লীগ সভাপতি সাজেদা আক্তার সুমি,সাবেক আ,লীগ নেতা সহ-ধর্মিনী নাজমুন নাহার সুলতানা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এর আগে মঙলবার পাঁচ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এরা হলেন,  পুরুষ ভাইস -চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগ নেতা ওমর ফারুক সাগর, আ,লীগ নেতা আলা উদ্দিন সবুজ ও সাবেক ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম রনি, মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুব মহিলা লীগের সদস্য ও  যুবলীগ নেতার সহ-ধর্মিনী শারমিন জাহান অরিন এবং সাবেক মহিলা আ,লীগ নেত্রী রোখসানা আকতার রক্সী ফরম সংগ্রহ করেন।
উপজেলা নির্বাচন অফিস সহকারী মোঃ ইকবাল হোসেন জানান, এ পর্যন্ত চেয়ারম্যান -পুরুষ,মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
প্রসঙ্গত, আগামী ২৪ মার্চ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
image_pdfimage_print

সর্বশেষ

নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

0
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন একটি কূপের খনন কাজ শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস...

নারী আন্দোলন শক্তিশালী হলেই রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব

0
নারী আন্দোলন গড়ে তোলা এবং তা আরও শক্তিশালী করার মধ্য দিয়েই নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন বক্তারা। নারীপক্ষের অবহিতকরণ সভায় তারা বলেন,...

মনোনয়ন ফরম কিনে ফেরার পথে যুবলীগ নেতা গ্রেপ্তার

0
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনে ফেরার পথে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ...

বিদেশে থাকা দুই অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় আমি গ্রেপ্তার: আনিস আলমগীর

0
বিদেশে থাকা দুজন অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন...

সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন

0
রাজধানীর রমনায় সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (১৫ ডিসেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে...