কমলনগর হাজিরহাট বাজারে চুরি ঠেকাবে কে ?

প্রকাশঃ

Spread the love

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে কমলনগর উপজেলার হাজিহাট বাজারে চোরের দল বেপরোয়া হয়ে উঠেছে। গত ৩ মাসে দশটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাজারে পাহারাদার ও সিসিটিভি ক্যামেরা বসিয়েও চুরি ঠেকানো যাচ্ছে না; ব্যবসায়ীরা আতঙ্কিত। এ ব্যাপারে স্থানীয় বাজার ব্যবস্থাপনা কমিটি ও ব্যবসায়ীরা প্রশাসনের কাছে অভিযোগ করেও কোন ফল পাচ্ছে না। বুধবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে চালার টিন কেটে ৩ দোকান-ঘরে চুরির ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের প্রায় দেড় লাখ টাকা নিয়ে যায় চোরের দল। বারবার এভাবে চুরির ঘটনা ঘটতে থাকায় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ছে। জানা গেছে, প্রতিদিনের মত ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি যায়। রাতের কোন এক সময় সংঘবদ্ধ চোরের দল পরিকল্পিতভাবে দোকানে চালার টিন কেটে জিহাদ ফ্যাশন, ওহাব বস্ত্র বিতান ও আবদুর রবের চালের আড়তে ঢুকে টাকা চুরি করে নিয়ে যায়। একইভাবে গত ৩ মাস আগে মসজিদ রোডের আয়েশা টেলিকমের চোর ঢুকে নগদ ও কয়েক লাখ টাকার মালামাল নিয়ে যায়। ৩ মাস পার হয়ে গেলেও ওই ঘটনায় চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে পারিনি পুলিশ। এছাড়াও বাজারে আরো কয়েকটি দোকান-ঘরে চুরির ঘটনা ঘটে। ব্যবসায়ীরা জানায়, একের পর এক চুরি হতে থাকলেও চোরের দলকে ঠেকানো যাচ্ছে না। সিসি ক্যামেরা স্থাপন করেও কোন ফল আসছে না। চোরের দলকে আটক , চুরি ঠেকানো ও চুরি যাওয়া মাল উদ্ধার করতে পারছেনা পুলিশ। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, চুরি হওয়া মালামাল ও চোরের দলকে আটক করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

image_pdfimage_print

সর্বশেষ

২০ ওভারের ক্রিকেটে সবার আগে ৭০০ উইকেটের চূড়ায় রশিদ

0
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭০০ উইকেটের অবিশ্বাস্য এক উচ্চতায় পৌঁছালেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের...

আমিরাতকে হারিয়ে সুপার এইটের লড়াইয়ে টিকে রইল আফগানিস্তান

0
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টানটান উত্তেজনার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে যাওয়ার...

দলে যোগ দিতে ঢাকায় সুইডেনের আনিকা

0
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার।...

কানাডায় স্কুলে গুলি, নিহত ১০

0
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি উচ্চবিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানায়, যাকে হামলাকারী বলে মনে করা...

শপথ অনুষ্ঠান ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

0
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি আন্তর্জাতিক খেলা চট্টগ্রাম প্রতিদিন বাংলানিউজ স্পেশাল সারাদেশ তথ্যপ্রযুক্তি ফিচার বিনোদন রাশিফল শিল্প-সাহিত্য লাইফস্টাইল ইসলাম মুক্তমত প্রবাসে বাংলাদেশ আইন ও...