কর্মস্থল ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে উপ-সহকারী প্রকৌশলী

প্রকাশঃ

Spread the love

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাওয়ালীডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাছরিন আরা ও উপজেলা (পিআইও) প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জুয়েল রানার পরকিয়ার জের ধরে অনৈতিক কর্মকান্ড নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসে রুদ্ধতাার শালিসি বৈঠক ষ্ট্যাম্পে স্বাক্ষর রেখে অমীমাংসিত রয়েছেন বলে বৈঠকে উপস্থিত কয়েকজন সদস্য নিশ্চিত করেন৷

মঙ্গলবার (১৮অক্টোবর) বিকেলে ৩ ঘন্টা ব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে কোন সিন্ধান্ত ছাড়াই সমাপ্ত হয়েছে বলে জানা গেছে। বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে, ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্ছু, চন্ডিপুর ইউপি চেয়ারম্যান শামছুল ইসলাম সুমন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ জাহাঙ্গীর ও সাধারন সম্পাদক আফরোজা আক্তার প্রমূখ৷ এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ জাহাঙ্গীর ও সাধারন সম্পাদক আফরোজা আক্তার সহ শিক্ষকরা ঘটনার সুষ্ঠ সমাধান দাবী করেন। এদিকে ২১ অক্টোবর) শুক্রবার বিষয়টি সর্বত্র ছড়িয়ে পড়লে উপজেলাব্যাপী ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রামগঞ্জ উপজেলা (পিআইও) প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জুয়েল রানা এবং প্রবাসীর স্ত্রী ২সন্তানের জননী ও সহকারী শিক্ষিকা নাসরিন আক্তারের সাথে দীর্ঘ ৪ বছর যাবত পরকীয়ার জের ধরে অনৈতিক সম্পর্ক চলে আসছে৷ শিক্ষিকা বার বার বিয়ের দাবী করে আসছে কিন্তু জুয়েল রানা বিয়ে না করে সময় পার করায় দুই জনের মধ্যে বাধেঁ বিপত্তি।এ নিয়ে শিক্ষিকা প্রায় ২বছর আগে থানায় অভিযোগ করলেও এর কোন সুরাহা না করে জুয়েল রানা তড়িগড়ি করে অন্যত্রে বিয়ে করেন৷ এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষকা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দেন৷ উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে মীমাংসা করতে না পেরে স্টাম্পে স্বাক্ষর রেখে সময় দিয়ে উভয়কে ছেড়ে দেয়৷ উপসহকারী উপজেলা (পিআইও) প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী প্রকৌশলী জুয়েল রানার বাড়ি ঢাকা গাজীপুর সদর উপজেলায় বলে জানা গেছে। এদিকে নির্বাহী কর্মকর্তার অফিসে সালিশী বৈঠকের পর থেকে (পিআইও) প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জুয়েল রানা পালিয়ে বেড়াচ্ছেন।

কাওয়ালীডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাসরিন আক্তার জানান, এবিষয়ে কারো সাথে আমার কথা বলা নিষেধ আছে। আমি কারো সাথে কোন কথা বলবো না। আপনারা এখান থেকে বের হয়ে যান।

অভিযুক্ত উপজেলা (পিআইও) প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী উপ-সহকারী জুয়েল রানার মোবাইলে বার বার যোগাযোগের চেষ্টা করেও না পেয়ে তার বক্তব্য নেওয়া যায়নি৷

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ জাহাঙ্গীর ও অফরোজা আক্তার জানান, বৈঠকে আমরা উপস্থিত ছিলাম,তবে বিষয়টি মীমাংসা হয়নি৷ এব্যাপারে আমরা সুষ্ঠ সমাধান দাবী করছি৷

৫নং চন্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান শামছুল ইসলাম সুমন বলেন, বৈঠক কোন সমাধান হয়নি, তাই স্টাম্পে স্বাক্ষর রেখে সময় দেওয়া হয়েছে৷

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দে বলেন, বৈঠক শেষে,আমি ঢাকায় চলে আসছি৷ স্বাক্ষাতে বিস্তারিত কথা বলবো৷

উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্ছু বলেন, বিষয়টি জটিল৷ তাই বৈঠকে সবার সিদ্ধান্তক্রমে ২জনকেই সময় দিয়ে শেষ করা হয়েছে৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা বলেন, এ বিষয়টি মীমাংসা করা চেষ্টা চলছে৷ না লিখে অপেক্ষা করুন।

image_pdfimage_print

সর্বশেষ

নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

0
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন একটি কূপের খনন কাজ শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস...

নারী আন্দোলন শক্তিশালী হলেই রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব

0
নারী আন্দোলন গড়ে তোলা এবং তা আরও শক্তিশালী করার মধ্য দিয়েই নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন বক্তারা। নারীপক্ষের অবহিতকরণ সভায় তারা বলেন,...

মনোনয়ন ফরম কিনে ফেরার পথে যুবলীগ নেতা গ্রেপ্তার

0
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনে ফেরার পথে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ...

বিদেশে থাকা দুই অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় আমি গ্রেপ্তার: আনিস আলমগীর

0
বিদেশে থাকা দুজন অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন...

সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন

0
রাজধানীর রমনায় সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (১৫ ডিসেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে...