কুষ্টিয়ায় কৃষক হত্যা, পাঁচ ভাইকে যাবজ্জীবন কারাদন্ড 

প্রকাশঃ

Spread the love

কুষ্টিয়ার কুমারখালী থানায় দায়ের করা কৃষক রেজাউল হত্যা মামলায় অভিযুক্ত আপন সহোদর ৫জনের যাবজ্জীবন কারাদ-াদেশ দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের কারাদ-াদেশ দেন আদালত।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন।

যাবজ্জীবন দ-প্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মাঝগ্রাম এলাকার মৃত রহমত শেখের ছেলে আব্দুল গফুর (৪৫), জালাল উদ্দিন (৩৮), উজ্জল (৩৫), সেজ্জাদ প্রকাশ সুজাত (২৫), ও সুজন (২৩)। এরা প্রত্যেকে আপন ভাই। রায় ঘোষনার সময় আসামী গলুর ও জালাল উদ্দিন আদালতে উপস্থিত ছিলো।

আদালত সুত্রে জানা যায়, ২০০৭ সালের ১১ জুন রাত ১০ টার সময় কুমারখালী উপজেলার মাঝগ্রাম এলাকার সেচ খালের পানি দিয়ে ইরি ধানের জমিতে সেচ দেওয়ার উদ্যোশ্যে মাঠে যাচ্ছিলো কৃষক রেজাউল উদ্দিন এবং তার দুই মামা আফিল উদ্দিন ও জামাল উদ্দিন। এসময় মাঠের মধ্যে কয়েকজন রেজাউলকে অস্ত্রসহ ঘিরে ধরে। এসময় তাকে কুপিয়ে মারাত্বক ভাবে যখম করে পালিয়ে যায় তারা। সেখান থেকে রেজাউলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় পর দিন ১২ জুন কুমারখালী থানায় ০৮ জনের নাম উল্লেখ এবং ৩/৪জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি এজাহার দায়ের করেন নিহত রেজাউলের মামা আফিল উদ্দিন।

পরে পুলিশ পেনাল কোড এর ৩০২/৩৪ ধারায় মামলা নথিভুক্ত করে।

তদন্ত শেষে ২০০৮ সালের ০৭ জানুয়ারি আদালতে ১২ জনকে আসামী করে মামলার চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন কুমারখালী থানা পুলিশের উপপুলিশ পরিদর্শক (এসআই) সামসুল আলম সিদ্দিকী।

মামলার তদন্ত প্রতিবেদনে পুলিশ উল্লেখ করে, পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে অভিযুক্তরা কৃষক রেজাউল উদ্দিকে কুপিয়ে হত্যা করে।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, কুমারথালী থানায় দায়ের করা রেজাউল হত্যা মামলায় ১২জনের সাক্ষ্য গ্রহণ শেষে ও প্রমানের ভিত্তিতে ৫আসামীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহতীত ভাবে প্রমানিত হয়। দীর্ঘ বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত এ মামলায় অভিযুক্ত আব্দুল গফুর (৪৫), জালাল উদ্দিন (৩৮), উজ্জল (৩৫), সেজ্জাদ প্রকাশ সুজাত (২৫), ও সুজন (২৩) কে যাবজ্জীবন কারাদ-সহ ২৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন। সেই সাথে অভিযোগ প্রমানিত না হওয়ায় বাঁকী আসামীদের এ মামলা থেকে অব্যহিত প্রদান করেন বিজ্ঞ আদালত।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...