চন্দ্রগঞ্জ ইউনিয়নকে পৌরসভা ঘোষণার গেজেট প্রকাশ

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদকে পৌরসভা ঘোষণার একটি গেজেট প্রকাশ করা হয়েছে।

আজ একটি নির্ভরযোগ্য সূত্র থেকে বিষয়টি জানা গেছে। বিষয়টি জানার পর এলাকাজুড়ে আনন্দের জোয়ার বইছে।

এর আগে গত বুধবার (২২ নভেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় -স্থানীয় সরকার বিভাগ পৌর-২ শাখা প্রজ্ঞাপনের মাধ্যমে এ গেজেট প্রকাশ করা হয়।

গেজেট সূত্রে জানা যায়, ২ অগ্রহায়ণ ১৪২৪ বঙ্গাব্দ/ ১৬ নভেম্বর২০১৭/  এস আর ও নং ৩২০ আইন/২০১৭।- স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ (২০০৯ সনের ৫৮নং আইন) বলিয়া ধারা ৩ এর উপ-ধারা (১) এর ক্ষমতাবলে সরকার লক্ষ্মীপুর সদর উপজেলাধীন চন্দ্রগঞ্জের পল্লী এলাকার  ১৩টি মৌজা নিয়ে চন্দ্রগঞ্জ  পৌরসভা গঠনের লক্ষ্যে অভিপ্রায় ব্যক্ত করা হয়।

পৌর শহরের আওতাভুক্ত মৌজার এলাকা গুলো হলো, আমানী  লক্ষ্মীপুর,  তৈরবনগর, পাঁচপাড়া, দেওপাড়া, পশ্চিম লতিফপুর, রামকৃষ্ণপুর, সেখপুরা, ছোট রশিদপুর, গনিপুর, রাজাপুর, রামচন্দ্র পুর, বসুদুহিতা ও দক্ষিন ধন্যপুর।

এতে আরো জানানো হয়, উক্ত ধারা ৩  উপ-ধারা (৩) এর বিধান মোতাবেক শহর এলাকা ঘোষণার অভিপ্রায় সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশের ১ মাসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এ প্রস্তাবের বিরুদ্ধে লিখিত আপত্তি জানাতে পারবেন।

এদিকে গেজেট ঘোষনার পর চন্দ্রগঞ্জ এলাকার মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে। পৌরসভা গঠনের ফলে এলাকায় শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্যসহ জীবনযাত্রার মান আরো সমৃদ্ধি হ  বলে জানান স্থানীয়রা।

উল্লেখ্য, চন্দ্রগঞ্জ ইউনিয়ন একসময় অস্ত্রধারী সন্ত্রাস বহুল এলাকা হিসেবে পরিচিত ছিলো। পরে সন্ত্রাস নির্মূলের নিমিত্তে একটি থানা স্থাপন করা হয়। প্রশাসন ও সাংবাদিক ও স্থানিয়দের প্রচেষ্টায় সন্ত্রাস নিমূল করা হয়। তবে উদ্ধার হয়নি সন্ত্রাসীদের বিপুল পরিমান অস্ত্র।  চন্দ্রগঞ্জ কে পৌরসভা ঘোষণা করায় বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনাকে স্বাগতম এ অভিনন্দন জানান এলাকাবাসী।

image_pdfimage_print

সর্বশেষ

ইরানের হামলায় জর্ডানে একাধিক ড্রোনসহ মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

0
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র...

নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে?

0
দলের বহিষ্কারাদেশে বলা হয়েছে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাকে গঠনতন্ত্রের ৬২...

একইসঙ্গে ভারত-চীনকে কাছে টানছে বাংলাদেশ : বিবিসির রিপোর্ট

0
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টার মাঝেই ধাবমান অর্থনীতিকে চাঙ্গা করতে চীনের বড় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব অর্জনে সচেষ্ট...

আজ কেন নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা

0
কিছু ম্যাচ থাকে, যার গল্প পরিসংখ্যানের খাতায় নয়, লেখা থাকে মানুষের স্মৃতিতে। পরিসংখ্যান শুধু সংখ্যা দেখায়, স্মৃতিতে বেঁচে থাকে ইতিহাস। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সঙ্গে জড়িয়ে...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

0
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার সন্ধ্যা ছয়টা...