বিশ্বকাপে ডি গ্রুপে আর্জেন্টিনা, ই-তে ব্রাজিল

প্রকাশঃ

Spread the love

রাশিয়ায় জমজমাট ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকাপের আমেজ শুরু হয়ে গেল। নির্ধারণ হয়ে গেল বিশ্বকাপের গ্রুপ পর্বে কে কার মুখোমুখি হচ্ছে।
বিশ্ব মঞ্চের এই গ্রুপ ও ক্রীড়াসূচি ঠিক করতে শুক্রবার মস্কোর স্টেট ক্রেমলিন প্যালেসে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয় বিশ্বকাপের লটারি।

ড্রয়ের পর কে পেল কাকে;
গ্রুপ এ: রাশিয়া, উরুগুয়ে, মিশর, সৌদি আরব।
গ্রুপ বি: পর্তুগাল, স্পেন, ইরান, মরোক্কো।
গ্রুপ সি: ফ্রান্স, পেরু, ডেনমার্ক, অস্ট্রেলিয়া।
গ্রুপ ডি: আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, আইসল্যান্ড, নাইজেরিয়া।
গ্রুপ ই: ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্বিয়া।
গ্রুপ এফ: জার্মানি, মেক্সিকো, সুইডেন, কোরিয়া রিপাবলিক।
গ্রুপ জি: বেলজিয়াম, ইংল্যান্ড, তিউনিশিয়া, পানামা।
গ্রুপ এইচ: পোল্যান্ড, কলম্বিয়া, সেনেগাল, জাপান।

ড্র অনুষ্ঠান উপলক্ষে রাশিয়ার রাজধানী মস্কোতে হাজির ছিলেন ফুটবল বিশ্বের বর্তমান ও সাবেক তারকারা। উপস্থিত ছিলেন কাফু, রোনাল্ডো, রোনালদিনহো, পেলে, কার্লোস পুয়োল, গর্ডন ব্যাঙ্কস, ফাবিও ক্যানাভারো, দিয়েগো ম্যারাডোনারা। ড্র অনুষ্ঠানের পুরো সময় জুড়ে ছিলেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার গ্যারি লিনেকার ও রাশিয়ান সাংবাদিক মারিয়া কোমান্দনায়া। বিশ্বকাপ ট্রফি নিয়ে মঞ্চে আসেন মিরোস্লাভ ক্লোসা। উপস্থিত ছিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...