চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকান্ড ,পুড়ে ছাই ২০ দোকান

প্রকাশঃ

Spread the love
মোঃবদিউজ্জামান  ( তুহিন) নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীর মহেশগঞ্জ বাজারে আগুন লেগে ২০ দোকান আগুনে পুড়ে ছাই।
শুক্রবার (১৪ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
চৌমুহনী ফায়ার স্টেশনের ডিউটিম্যান মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে মাসুদ রানা জানান, শুক্রবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। বাজারের নৈশ প্রহরীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন। খবর পেয়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের চার ইউনিট ঘটনাস্থলে আসে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। তবে
চৌমুহনী ফায়ার সার্ভিসের কর্মী আসতে বিলম্ব হয়।
স্হানীয় ব্যবসায়িদের দাবি  আগুনের  সূত্রপাত হয়েছে বৈদ্যুতিক তাঁর থেকে  এতে প্রায়  কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি। মেসার্স জামাল উদ্দিন এন্ড আদার্স ও মেসার্স ভাই ভাই রাইচ এজেন্সির প্রোঃ হাজী জামাল বলেন গত তিন বছর আগেও আগুন লাগে আমরা একই ভাবে ক্ষতি গ্রস্ত হই,মেসার্স রহমত উল্লাহ  এন্ড আদার্সের দুটি দোকান রয়েছে।
ইনসুরেন্সের কোম্পানির কর্মকর্তারা বলেন  আমরা ক্ষতি গ্রস্ত ব্যবসায়িদের পাশে থাকবো প্রয়োজনিয় সব পদক্ষেপ গ্রহণ করবো বলে জানিয়েছেন।
image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...