আ’লীগ কার্যালয়ের নামে সাইনবোর্ড দিয়ে দোকান দখল!

প্রকাশঃ

Spread the love

শেষ প্রতিনিধি :

লক্ষ্ণীপুরের কমলনগর চরলরেন্স বাজারের দোকানঘরে সম্প্রতি আগুনের পুড়ে যাওয়া মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের ১১ শতাংশ দোকানঘরের জায়গা দখলের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এতে করে আগুন লাগা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। ওই সময় দোকানে আগুন লেগেছে? নাকি কুচক্রী মহল দখল করার অসৎ উদ্দেশ্যে আগুন লাগিয়ে দোকান পুড়ে জায়গা খালি করেছে।

এদিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা দখল প্রক্রিয়ায় জড়িত থাকার বিষয়টি জানেন না বলে অস্বীকার করলেও যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা জানান, এর আগে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণ করেন মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। আগুনে পুড়ে যাওয়ার পর জায়গাটি দলীয় কার্যালয়ের জন্য তৈরি করার প্রস্তুতি নেওয়া হলে সিরাজুল ইসলাম জমিটি তার নিজের দাবি করে তাদের কাজে বাধা দেন।

অভিযোগে জানা যায়, উপজেলার লরেন্স খাসেরহাট বাজারের রামগতি-লক্ষ্ণীপুর সড়ক ঘেঁষে চর পাগলা মৌজার ১১ শতাংশ জমির খরিদ সূত্রে মালিক সিরাজুল ইসলামের লোকেরা। দীর্ঘদিন তারা ওই জমিতে ফার্মেসি, মুদি দোকান, ক্রোকারিজ স্টোর, মোটরসাইকেল, গ্যারেজসহ বিভিন্ন ধরনের ব্যবসা করে আসছিলেন। সম্প্রতি অঘ্নিকান্ডে দোকান ঘরগুলো পুড়ে যায়। সিরাজুল ইসলামে লোকেরা (আগুনে পোড়া) পূর্বের দখলীয় জমিতে ফের দোকানঘর নির্মাণ কাজ শুরু করেন। নির্মাণাধীন দোকানঘরে রাতের আঁধারে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নামধারী এক শ্রেণির নেতা-কর্মী কার্যালয়ের নামে সাইনবোর্ড ঝুলিয়ে অন্যায়ভাবে দোকানঘর দখল করতে বেপরোয়া হয়ে ওঠে।

মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম জানান, তার খরিদসূত্রে মালিকানাধীন ১১ শতাংশ জমিতে দোকানঘর ভোগদখল করে আসছেন। সম্প্রতি এসব দোকান আগুনে পুড়ে যাওয়ার পর পুনরায় নির্মাণের এক পর্যায়ে কয়েকজন যুবক তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে শুক্রবার রাতে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে শতাধিক ভাড়াটে লোক দোকানঘর থেকে তার নির্মাণ সামগ্রী ও ১০ লাখ টাকার মালপত্র লুটে নিয়ে যায়। পরে তারা ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামী লীগের কার্যালয়ের নামে ৪টি সাইনবোর্ড টানিয়ে তার নির্মাণাধীন দোকানঘর দখলের পাঁয়তারা করে। এ ছাড়াও তিনি দখলদারদের হুমকি-ধমকিতে আতঙ্কিত বলে জানান।

কমলনগর উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি রাজু জানান, ছাত্রলীগের সাইনবোর্ড দিয়ে দোকান দখলে নিয়েছি সত্য, তবে এটা ছাত্রলীগের পার্টি অফিসের জন্য করা হয়েছে; নিজের জন্য নয়। বাকি অভিযোগ ভিত্তিহীন ও হাস্যকর বলে জানান তিনি। এব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস জানান, রাজু কমলনগরের ছাত্রলীগের কোনো পদে নেই। তাকে এখন ছাত্রলীগের কর্মী বলা যায় না। ছাত্রলীগের নামে সাইনবোর্ড টানিয়ে জমি দখলের দায়-দায়িত্ব ছাত্রলীগ নেবে না।

কমলনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবা উদ্দিন বাপ্পি জানান, চরলরেন্স বাজারে যুবলীগের সাইনবোর্ড ঝুলিয়ে জায়গা দখলের বিষয়টি তিনি জানেন না। তাকে না জানিয়ে কে বা কারা যুবলীগের সাইনবোর্ড ঝুলিয়েছে; বিষয়টি খতিয়ে দেখা হবে।

কমলনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন মাস্টার জানান, তিনি দখলের রাজনীতি করেন না এবং কেউ দলীয় সাইনবোর্ড ব্যবহার করে দখলের চেষ্টা করলে সেটা পছন্দ করেন না বলে জানান তিনি।

কমলনগর উপজেলা ছাত্রলীগ সভাপতি মাইন উদ্দিন জানান, চর লরেন্স এলাকায় ছাত্রলীগের অফিস করা হবে- এ মর্মে কমিটিতে সিদ্ধান্ত হয়নি। সাইনবোর্ড টানিয়ে সরকারি কিংবা ব্যক্তিমালিকানার জমি দখল করার তো প্রশ্নই আসে না। যারা দখল করেছে, তারা ছাত্রলীগের কেউ না।

কমলনগর উপজেলা নির্বাহী অফিসার (ভারপাপ্ত) ও রামগতির সহকারী কমিশনার (ভূমি) অজিদ দেব জানান, তহশিলদার বিষয়টি তাকে অবহিত করেছেন। দখলদারকে সাইনবোর্ড সরিয়ে নিতে বলা হয়েছে।

 

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...