ট্রাম্প আসলে কতটা শান্তিবাদী

প্রকাশঃ

Spread the love

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিশ্বে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু তিনি আসলে শান্তিবাদী কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এ জন্য প্রশ্ন উঠেছে যুদ্ধবিধ্বস্ত বিশ্বে ট্রাম্প কী শান্তি ফেরাতে পারবেন।

২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ট্রাম্প। তিনি ক্ষমতায় এসে প্রথমেই ইয়েমেনে গণহত্যার জন্য সৌদি বহুজাতিক বাহিনীর বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে সৌদি আরব ও আমিরাতে বোমা ফেলার হুমকি দিয়েছিলেন। উত্তর কোরিয়ার সঙ্গে কয়েকবার পারমাণবিক যুদ্ধের হুমকি তৈরি করেছিলেন। ইরানের সঙ্গে মার্কিন বিরোধ চরমে উঠেছিল। ভিনেজুয়েলায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল। বলকান ও ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে মার্কিন সামরিক ব্যয় বাড়ানো হয়েছিল।

ট্রাম্প বিদেশে যুদ্ধ-সহিংসতায় সবসময় উৎসাহ দিতেন। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ তিনি উদযাপন করেছিলেন। তাছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে গাজা ও লেবাননে হামলা করতে ইন্ধন যুগিয়েছিলেন। সেই ট্রাম্প গত শুক্রবার এক নির্বাচনী সমাবেশে ঘোষণা দেন, ‘আমরা পৃথিবীতে শান্তি চাই’।
ট্রাম্প প্রায়ই অভিযোগ করেন, তার প্রতিপক্ষ নেতারা যুদ্ধবাজ। তিনি কমলা হ্যারিসের সমালোচনা করে বলেন, তিনি প্রেসিডেন্ট হলে বিশ্বে হত্যাকাণ্ড বাড়বে। এমনকি কমলা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি নিয়ে যাবেন।

অ্যাডভোকেসি গ্রুপ উইন উইদাউট ওয়ারের নির্বাহী পরিচালক সারা হাগদুস্তি মনে করেন, ট্রাম্প নিজেকে শান্তিবাদী প্রার্থী হিসেবে জাহির করেছেন, যা একেবারেই অযৌক্তিক। হাগদুস্তি বলেন, ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন, তিনি ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি ছিন্ন করেন ও বেপরোয়াভাবে ইরানি জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করেন। এতে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ধ্বংসাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে চলে যায়।

এদিকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। তারা মনে করেন, ট্রাম্প ক্ষমতায় এলে রাশিয়া ইউরোপের দিকে আক্রমণাত্মক হাত প্রসারিত করতে পারে। এতে বিশ্বশান্তি চরম হুমকিতে পড়বে। খবর হাফপোস্টের।

image_pdfimage_print

সর্বশেষ

২০ ওভারের ক্রিকেটে সবার আগে ৭০০ উইকেটের চূড়ায় রশিদ

0
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭০০ উইকেটের অবিশ্বাস্য এক উচ্চতায় পৌঁছালেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের...

আমিরাতকে হারিয়ে সুপার এইটের লড়াইয়ে টিকে রইল আফগানিস্তান

0
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টানটান উত্তেজনার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে যাওয়ার...

দলে যোগ দিতে ঢাকায় সুইডেনের আনিকা

0
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার।...

কানাডায় স্কুলে গুলি, নিহত ১০

0
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি উচ্চবিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানায়, যাকে হামলাকারী বলে মনে করা...

শপথ অনুষ্ঠান ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

0
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি আন্তর্জাতিক খেলা চট্টগ্রাম প্রতিদিন বাংলানিউজ স্পেশাল সারাদেশ তথ্যপ্রযুক্তি ফিচার বিনোদন রাশিফল শিল্প-সাহিত্য লাইফস্টাইল ইসলাম মুক্তমত প্রবাসে বাংলাদেশ আইন ও...