তজুমদ্দিনের মেঘনায় ভাসমান অজ্ঞাত লাশ উদ্ধার

প্রকাশঃ

Spread the love

ভোলা প্রতিনিধি:

 ভোলার তজুমদ্দিনের কোস্টগার্ড সদস্যরা মেঘনা নদী থেকে ভাসমান অজ্ঞাত পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে পোস্টমর্টেমের জন্য লাশ ভোলা মর্গে প্রেরণ করেছে।

কোস্টগার্ড ও পুলিশ সূত্র জানায় সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা পৌনে এগারো টার সময় মেঘনা নদীর বাসনভাঙ্গা ও চর কাঞ্চন এলাকার মধ্যবর্তী এলাকায় কোস্টগার্ড সদস্যরা টহলরত অবস্থায় একটি ভাসমান লাশ দেখতে পায়। পরে তারা লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

তজুমদ্দিন থানা অফিসার ইন-চার্জ মাকসুদুর রহমান মুরাদ পল্লী নিউজকে জানান উদ্ধারকৃত লাশের মাথায় (টাক) চুল নেই, পরনে মেরুন কালার পাঞ্জাবি সাদা পায়জামা এবং একটি হাতঘড়ি ছিল।

বয়স অনুমান ৪০ থেকে ৪৫ হবে। লাশ ফুলে গেছে।পোস্টমর্টেমের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে।

 

image_pdfimage_print

সর্বশেষ

নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

0
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন একটি কূপের খনন কাজ শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস...

নারী আন্দোলন শক্তিশালী হলেই রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব

0
নারী আন্দোলন গড়ে তোলা এবং তা আরও শক্তিশালী করার মধ্য দিয়েই নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন বক্তারা। নারীপক্ষের অবহিতকরণ সভায় তারা বলেন,...

মনোনয়ন ফরম কিনে ফেরার পথে যুবলীগ নেতা গ্রেপ্তার

0
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনে ফেরার পথে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ...

বিদেশে থাকা দুই অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় আমি গ্রেপ্তার: আনিস আলমগীর

0
বিদেশে থাকা দুজন অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন...

সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন

0
রাজধানীর রমনায় সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (১৫ ডিসেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে...