তামিম ম্যাচ সেরা, টুর্নামেন্ট সেরা সাকিব

প্রকাশঃ

Spread the love

পর্দা নামলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের। ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে ১৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মত শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

অন্যদিকে, পঞ্চমবারের মতো ফাইনালে উঠে দ্বিতীয়বারের মতো রানার্স আপ হলো ঢাকা। এর আগে তিনবার শিরোপা জিতেছে তারা।
ফাইনাল ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেন কুমিল্লার ওপেনার তামিম ইকবাল। ৬১ বলে ১৪১ রান করে অপরাজিত থাকেন তিনি। তার এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তিনি ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। এবারের বিপিএলে দ্বিতীয় সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যান তামিম ইকবাল। ১৪ ম্যাচ খেলে ৪৬৭ রান করেছেন তিনি। তার দুইটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি রয়েছে।

অন্যদিকে, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। ১৫ ম্যাচ খেলে ব্যাট হাতে তিনি করেছেন ৩০১ রান। তিনি হাফ সেঞ্চুরি করেছেন দুইটি। বল হাতে তিনি নিয়েছেন ২৩টি উইকেট। তিনিই এবারের আসরের সেরা উইকেটশিকারি বোলার।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...