দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডাকলেন মির্জা ফখরুল

প্রকাশঃ

Spread the love

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২টার দিকে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্র জানায়, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার, পুলিশের সাঁড়াশি অভিযান এবং ১০ ডিসেম্বরের গণসমাবেশের স্থান নিয়ে কথা বলবেন বিএনপি মহাসচিব।

সংবাদ সম্মেলনের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।

১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ। এর মধ্যে ১ ডিসেম্বর থেকে দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে, যা ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।

রাজধানীতে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। রাজশাহীর সমাবেশ শেষে ফেরার পথে শনিবার রাতে রাজধানীর আমিনবাজার থেকে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহসভাপতি নুরুল ইসলাম নয়নসহ চারজনকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এদিন সন্ধ্যার পর থেকে রাজধানীজুড়ে ব্লক রেইড শুরু করে পুলিশ।

বিশেষ করে গুলশান, বনানী, মহাখালী ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় অবস্থিত আবাসিক হোটেল, ম্যাসে চলছে এ অভিযান। পুলিশের ভাষ্য— জঙ্গি, সন্ত্রাসী বা সাজাপ্রাপ্ত আসামি ধরতেই এ অভিযান চলছে।

তা ছাড়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে রাস্তার দুদিকে চেকপোস্ট বসিয়েছে পুলিশ।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...