দেশকে এগিয়ে নিতে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রকাশঃ

Spread the love

দেশকে মধ্যম আয় থেকে উন্নত বিশ্বের দেশে রূপান্তর করতে পবিত্র ঈদুল আজহার দিন দেশবাসীর দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার গণভবনে ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই দোয়া চান।

এ সময় তিনি দেশকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে সবার সহযোগিতা কামনা করেন। বিশেষ করে অভিভাবক, শিক্ষক, মসজিদের ইমাম ও আলেম-ওলামার প্রতি বিশেষ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘দেশ যে গতিতে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ একদিন বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে যুক্ত হবে।’

এ সময় প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ। সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে তার সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও তুলে ধরেন শেখ হাসিনা।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতাকর্মী, বিচারক ও বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত গণভবনে দলীয় নেতা-কর্মী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্ধিজীবীসহ সর্বস্তরের জনগণ ও পেশাজীবীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রধানমন্ত্রী একই স্থানে বিচারক ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

শুভেচ্ছা বিনিময়কালে ছোটবোন শেখ রেহানাসহ পরিবারের সদস্য ও দলের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...