ধরা পড়ল গাঢ় নীল রঙের বিরল গলদা চিংড়ি

প্রকাশঃ

Spread the love

সমুদ্রে মাছ ধরতে গিয়ে বিরল প্রজাতির একটি চিংড়ি পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক জেলে। আদ্যোপান্ত গাঢ় নীল রঙের এই  অত্যন্ত বিরল। আটলান্টিক মহাসাগরে খোঁজ মিলেছে এই চিংড়ির।

আমেরিকার পূর্ব উপকূলের মাউন্ট ডেসার্ট আইল্যান্ডের বাসিন্দা ব্লেক হ্যাস। আটলান্টিক মহাসাগরে মাছ ধরতে গিয়ে ২৭ বছরের এই যুবকই নীল চিংড়িটি খুঁজে পেয়েছেন।

এই প্রজাতি এতটাই বিরল যে, ২০ লাখ চিংড়ির মধ্যে একটির রং নীল হয়। তা ধরতে পেরে নিজেকে ভাগ্যবান বলে দাবি করেছেন তিনি। টিকটকে চিংড়িটির ছবি পোস্ট করেছেন ব্লেক। ছবিতে দেখা যায়, হাতে গ্লাভস পরে সেটি ক্যামেরার খুব কাছে ধরে আছেন তিনি। সঙ্গে লিখেছেন, ‘নীল চিংড়ি! ২০ লাখে একটার রং এমন হয়।’

ব্লেক জানান, ‘এত উজ্জ্বল নীল রঙের সুন্দর চিংড়ি আমি আগে কখনও দেখিনি। আমরা অনেক চিংড়ি ধরি। কখনও কখনও কিছু চিংড়ির লেজ বা শুঁড়ের দিকে হালকা নীল রঙ দেখা যায়। কিন্তু পুরো দেহ নীল রঙের হয় না। আমি এমন চিংড়ি আগে দেখিনি। আমার সঙ্গে আরও যারা মাছ ধরেন, তারাও কখনও এমন চিংড়ি দেখেননি। আশা করি, আবার কখনও এমন লবস্টার ধরতে পারব।’ সাধারণত বেশিরভাগ গলদা চিংড়ি কর্দমাক্ত বাদামি অথবা লাল রঙের হয়। ইউনিভার্সিটি অব মেইনির লবস্টার ইনস্টিটিউটের মতে, নীল গলদা চিংড়ি অত্যন্ত বিরল। এ ধরনের চিংড়ি ২০ লাখের মধ্যে একটি খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকে।

image_pdfimage_print

সর্বশেষ

নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

0
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন একটি কূপের খনন কাজ শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস...

নারী আন্দোলন শক্তিশালী হলেই রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব

0
নারী আন্দোলন গড়ে তোলা এবং তা আরও শক্তিশালী করার মধ্য দিয়েই নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন বক্তারা। নারীপক্ষের অবহিতকরণ সভায় তারা বলেন,...

মনোনয়ন ফরম কিনে ফেরার পথে যুবলীগ নেতা গ্রেপ্তার

0
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনে ফেরার পথে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ...

বিদেশে থাকা দুই অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় আমি গ্রেপ্তার: আনিস আলমগীর

0
বিদেশে থাকা দুজন অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন...

সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন

0
রাজধানীর রমনায় সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (১৫ ডিসেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে...