নরসিংদীতে কার্ভাডভ্যান ও মোটরসাইকেল সংর্ঘষে সাংবাদিক নিহত 

প্রকাশঃ

Spread the love

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় কার্ভাডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে ওমর ফারুক বিশাল (২৭) নামে এক সাংবাদিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে ।

এসময় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু ইমাম হোসেন সজল। সোমবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় নরসিংদী জেলার ঢাকা সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত ওমর ফারুক বিশাল নরসিংদী জেলার বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দী গ্রামের নূরুল হক এর ছেলে। ভৈরব হাইওয়ে পুলিশের ওসি মোজাম্মেল হক বলেন, সকালে বিশাল ও সজল মোটরসাইকেলে করে নরসিংদী যাওয়ার উদ্দেশ্যে বের হয়। তারা মরজাল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভৈরব গামী একটি বেপরোয়া কার্ভাডভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই বিশাল মারা যায়। আর সজল গুরুতর আহত হয়। তিনি আরো বলেন, কার্ভাডভ্যানের পেছনের চাকায় রক্তের ছাপ রয়েছে।

পেছনের চাকায় চাপা পড়েই বিশাল মারা গেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। সাংবাদিক ওমর ফারুক বিশালের সবশেষ কর্মস্থল ছিল নিউজজি টোয়েন্টিফোর ডটকম। তার আগে তিনি বাংলা নিউজের বিনোদন বিভাগে কাজ করতেন। তিনি একাধারে গীতিকার, কবি ও লেখক ছিলেন।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...