নরসিংদীতে বিভাটেক চালক হত্যা ঘটনায় নারীসহ গ্রেফতার ৪

প্রকাশঃ

Spread the love

নরসিংদী প্রতিনিধি-

নরসিংদীর রায়পুরায় বিজয় মিয়া (২৬) নামে এক বিভাটেক চালককে হত্যা করে ছিনতাইয়ের ঘটনায় নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। হত্যা মামলার ৪৮ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন ও আলামতসহ রায়পুরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 (২৮ সেপ্টেম্বর) বুধবার দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল-আমিন। গ্রেপ্তারকৃত আসামীরা হলো- নরসিংদী রায়পুরা উপজেলার বলবপুর এলাকার ধন মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (৩১), বীরগাও পূর্বপাড়ার মোসলেম মিয়ার ছেলে কাউছার (২৮), মোঃ সোলাইমান এর ছেলে আলাল মিয়া (৩৫), বীরগাও কান্দাপাড়ার মোঃ আব্দুর রহিমের স্ত্রী রুবিয়া বেগম (৪৫) ।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল-আমিন জানায়, গত ২৪ (সেপ্টেম্বর) শনিবার বিকেলে বিজয় মিয়া বাসাইল এর বাসা হতে বিভাটেক চালানোর জন্য বাহির হয়। এরপর থেকে সে বিভাটেকসহ নিখোঁজ ছিল। পরে রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে রায়পুরার মাহমুদনগর এলাকায় রায়পুরা টু নরসিংদীগামী পাঁকা রাস্তার দক্ষিণ পাশে কলা-বাগানের ভিতর বিজয় মিয়াকে গলায় লাইলনের রশি প্যাচাইয়া হ’ত্যা করে সিমেন্টের খুটির সাথে বেধে রাখা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় নিহতের মা মিনারা বেগম বাদী হয়ে রায়পুরা থানায় হ’ত্যা মামলা দায়ের করেন। পরে এঘটনায় গোয়েন্দা পুলিশ ছায়া তদন্তে নামে এবং আজ ২৮ (সেপ্টেম্বর) বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে মামলার ঘটনায় জড়িত রুবেল মিয়াকে মরজাল এলাকা হতে আর কাউছার ও আলাল মিয়াকে নীলক্ষা হতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের দেখানো মতে রুবেল ও আলাল মিয়ার আপন খালা রুবিয়া বেগম এর বাড়ি থেকে বিজয় মিয়ার ছিনতাইকৃত বিভাটেকের বডি একটি, চারটি ব্যাটারি, চারটি চাকা ও বিভাটেকের বিভিন্ন অংশ এবং বিজয় মিয়ার ব্যবহৃত মোবাইল সেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...