নরসিংদীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

প্রকাশঃ

Spread the love

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখর নগর গ্রামে পারিবারিক কলহের জেরে বড় ভাই ইদ্দিস মিয়া (৫০) এর সাবলের আঘাতে ছোট ভাই শহিদ (৪০) এর নিহতের ঘটনা ঘটেছে।

নিহত শহিদ ও ইদ্রিস মিয়া উভয়ই নরসিংদী জেলার রায়পুরা উপজেলার উত্তর বাখর নগর গ্রামের মৃতঃ মান্নানের ছেলে। নিহত শহিদ মিয়ার স্ত্রী জানান, আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে পারিবারিক কলহের কারনে শহিদ মিয়া ও তার ঝগড়া হয় এক পর্যায়ে শহিদ মিয়া রাগান্বিত হয়ে তার স্ত্রীর ও মেয়ের গায়ে হাত তুলে ও এলোপাতাড়ি মারধর শুরু করে এরই জেরে শহিদ মিয়া ও তার বড় ভাই ইদ্দিস মিয়ার মধ্যে কলহ বাঁধে ও ইদ্দিস মিয়া ক্ষোভে হাতে থাকা সাবল দিয়ে শহিদ মিয়াকে আঘাত করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে নরসিংদী সদর হাসপাতালে পাঠাতে বলেন তারই কিছুক্ষণের মধ্যে শহিদ মিয়ার মৃত্যু হয়।

উক্ত ঘটনার সত্যতা স্বীকার করে নিহত শহিদ মিয়ার ছোট বোন ছিদ্দিকা জানান, ছোট ভাই শহিদ মিয়া ও তার স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করেই বড় ভাই ইদ্দিস মিয়া ছোট ভাইকে আঘাত করে।

এব্যাপারে রায়পুরার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, ঘটনা ঘটার পর খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা মূল আসামী ইদ্দিস মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হই। লাশ ময়নাতদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...