নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশঃ

Spread the love

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবের ৪০ বছরে পদার্পণ উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ডিসেম্বর) নরসিংদী রায়পুরা উপজেলা প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রায়পুরা উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এর আগে প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে উপজেলা মাঠে এসে শেষ হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি) সাবেক পরিচালক ডঃ আবদুল হাই সিদ্দিক।

পরে আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি মোঃ মোস্তফা খাঁন এর সভাপতিত্বে এবং রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. নূর উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নরসিংদী-৫ রায়পুরা আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা রাজি উদ্দিন আহমেদ রাজু এমপি। এসময় আরও উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম,রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আজিজুর রহমান, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মন্টি, পৌর মেয়র মোঃ জামাল মোল্লা, উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি আল আমিন ভূইয়া মাসুদ ও সাধারণ সম্পাদক রিয়াজ মুর্শেদ খান রাসেল প্রমূখ।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...