পৃথিবীতে ধেয়ে আসা গ্রহাণু ঠেকাতে চীনের নয়া উদ্যেগ

প্রকাশঃ

Spread the love

পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণু প্রায়ই খবরের শিরোনাম হয়। এসব গ্রহাণু ঠেকাতে সম্প্রতি সফলভাবে পরীক্ষা শেষ করেছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

মার্কিন মহাকাশ বিজ্ঞানীদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে এবার কাইনেটিক ইমপ্যাক্টর টেস্ট করার পরিকল্পনা করছে চীনের জাতীয় মহাকাশ সংস্থা বা সিএনএসএ।

পৃথিবীর দিকে বিপুল বেগে ধেয়ে আসা গ্রহাণুকে ধ্বংস করতে নিজস্ব প্রযুক্তি তৈরি সিদ্ধান্ত নিল চীন। সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণুর গতিপথ বদল করতে কাইনেটিক ইমপ্যাক্টর টেস্ট করার পরিকল্পনা করছে সিএনএসএ।

চীনের জাতীয় টেলিভিশন চ্যানেলে সিএনএসের সহকারি পরিচালক উ ইয়ানহুয়া জানিয়েছেন, পৃথিবীর কাছাকাছি গ্রহাণুগুলোর কারণে তৈরি হওয়া সম্ভাব্য বিপদ মোকাবেলায় প্রযুক্তিগত গবেষণার মাধ্যমে আমরা পৃথিবীকে রক্ষা করার খসড়া পরিকল্পনা তৈরি করছি।

এদিকে চীন একটি সম্মিলিত গ্রহাণুর নমুনা-রিটার্ন মিশনও তৈরি করছে। মিশনটি পৃথিবীতে নমুনা সরবরাহের জন্য ‘কামো ওলেওয়া’কে লক্ষ্য করবে বলে জানা গেছে। এই ছোট গ্রহাণুটি নিয়ার আর্থ অবজেক্ট হিসাবে পরিচিত। চীনের চতুর্দশ পঞ্চ বার্ষিকী পরিকল্পনায় এই মিশন শেষ হওয়ার কথা। সব ঠিক থাকলে ২০২৫ সালের মধ্যেই এই কাজ করবে চীন।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...