প্রাথমিকে নোয়াখালীর সেরা প্রধান শিক্ষক মামুন নির্বাচিত

প্রকাশঃ

Spread the love

মো. বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

প্রাথমিকে নোয়াখালীর সেরা প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন সোনাইমুড়ি উপজেলার ছনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লা আল মামুন।

মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাথমিকে জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক(পুরুষ) প্রার্থীদের তথ্যা যাচাই বাচাই শেষে মামুনকে শ্রেষ্ঠ ঘোষনা করা হয়। আবদুল্লা আল মামুন সোনাইমুড়ি উপজেলার পূর্ব চাঁদপুর গ্রামের আবদুজ্জাহের ও রৌশন আক্তার দম্পতির ছেলে। তারা চারবোন ও দুই ভাই। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তিনি একপুত্র সন্তানের জনক।

সূত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষায় শতভাগ ভর্তি, ঝরে পড়া রোধ, শিক্ষার মনোরম পরিবেশ সৃষ্টিসহ শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় আবদুল্লা আল মামুনকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক(পুরুষ) পদে মনোনীত করা হয়। আগামীতে তিনি বিভাগীয় পর্যায়ে জেলার প্রতিনিধিত্ব করবেন। এক প্রতিক্রিয়ায় আবদুল্লা আল মামুন জানান, এই ম্মীকৃত আমার কাজে আরো অনুপ্রেরনা যোগাবে।

আমাকে সহযোগীতা করার জন্য আমার স্কুলের সকল সহকর্মী, জেলা উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের সহযোগীতা না পেলে হয়তো আমার এতো বড় অর্জন সম্ভব হতোনা। সকলের সহযোগীতা নিয়ে আরো এগিয়ে যেতে চাই। আগামীর জন্য সবার কাছে দোয়া চাই।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...