ফুল আর ভালোবাসায় সিক্ত হলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার

প্রকাশঃ

Spread the love
ফরিদপুর প্রতিনিধি-
নিজ কার্যালয়ের সহকর্মী আর সর্বস্তরের মানুষের ফুল আর ভালোবাসায় সিক্ত হলেন সদ্য পদোন্নতি পাওয় ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। তিনি টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান অতুল সরকার ২১তম বিসিএস ক্যাডারের সরকারের সহকারি কমিশনার হিসাবে যোগ দান করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই মেয়ে ও এক পুত্র সন্তানের জনক।

গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব এবিএম ইফতোখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উপ-সচিব থেকে যুগ্ম সচিবে পদোন্নতির ওই তথ্য জানানো হয়।

তার এই কর্মজীবনের পদোন্নতি পাওয়ার খবরে জেলার বিভিন্ন সামজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার দিনভর হাস্যউজ্জল কর্মবীর প্রিয় এই সরকারি কর্তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় কেউ কেউ তাকে মিষ্টি মুখ করিয়ে তার আগামী কর্মজীবনের আরো সাফল্য কামনা করে দোয়া করেন।

আজ বৃহস্পতিবার সকাল থেকে অতুল সরকারকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ‍মিষ্টিমুখ করার জেলার মুক্তিযোদ্ধারা। এর পর সরকারির বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ফরিদপুর প্রেসক্লাব, লাইফেল্স ক্লাব, সাহিত্য উন্নয়ন সংস্থা, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ, ক্রীড়া সংস্থাসহ অসংখ্য প্রতিষ্ঠান তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

এসময় অতুল সরকার বলেন, আপনাদের এই ভালবাসা আমার জীবনের বড় ঋণী করে ফেললো। তিনি বলেন, আমি চেষ্টা করেছি সরকারি দায়িত্ব সঠিক ভাবে পালন করতে। মানুষের পাশে থেকে তাদের সহায়তা করতে । আজকের এই জেলার মানুষের ভালবাসা পেয়ে আমি সত্যিকার অর্থে আবেগআপ্ফুল্য। আমি সকলের কাছে মহান সৃষ্টিকর্তার দরবারের আমার ও আমার পরিবারের জন্য দোয়া ও আর্শিবাদ চাই। আমি যেন আগামীতে মুক্তিযুদ্ধে আদর্শকে ধারন করে আমার উপর অর্পিত সরকারি দায়িত্ব পালন করতে পারি।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...