লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় ফরমপূরণ থেকে বাদপড়া (ফেল করা) শিক্ষার্থীরা বিদ্যালয় ভাঙচুর ও প্রধান শিক্ষকের বাড়ি ঘেরাও করে তাকে অবরুদ্ধ করে।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে রোববার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বিদ্যালয়ের দরজা-জানালা ভাঙচুর ও প্রধান শিক্ষকে বাড়িতে গিয়ে তাকে অবরুদ্ধ করার ঘটনা ঘটে।
প্রধান শিক্ষক আজিজুল ইসলাম ফিরোজ জানান, এবার কুমিল্লা বোর্ডের সিদ্ধান্ত দিয়েছে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য কোন পরীক্ষার্থীকে এসএসসি পরীক্ষার ফরমপূরন করতে দেয়া যাবে না। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ি বিদ্যালয়ের ২০৪ জন শিক্ষার্থীর ফরমপূরণ করে বোর্ডে তথ্য পাঠানো হয়। এদিকে, ফরমপূরণ থেকে বাদপড়া ৪০/৫০জন শিক্ষার্থী স্কুল ভাঙচুর করে, বাড়ি ঘেরাও করে আমাকে অবরুদ্ধ করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, ফরমপূরণ থেকে বাদপড়া শিক্ষার্থীরা বিদ্যালয়ে দরজা-জানালা ভাঙচুর করে। তারা প্রধান শিক্ষকের বাড়িতেও যায়। ঘটনাস্থলে পুলিশ গেলে তারা পালিয়ে যায়। জড়িতদের আটকের চেষ্টা চলছে। এব্যাপারে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
প্রসঙ্গত, বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালের এসএসসি পরীক্ষার লক্ষ্যে আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২৮২ জন শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ৭৯জন শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় ফেল করে।
ফেল করা শিক্ষার্থীদের কান্ড ! রামগতিতে বিদ্যালয় ভাঙচুর, শিক্ষকের বাড়ি ঘেরাও
প্রকাশঃ
সর্বশেষ
অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন।
এ...
প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...
ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন।
মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...
ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...
হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান।
বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...








