বঙ্গবন্ধুর ভাষণের ছবি এঁকে প্রথম যিয়ান

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের ছবি এঁকে প্রথম হয়েছে শিশু শিক্ষার্থী আহমেদ শেহজাদ যিয়ান (৫)। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগীতায় সে প্রথম হয়।
শনিবার (২৫ নভেম্বর) সকালে আনন্দ শোভাযাত্রা শেষে কালেক্টরেট ভবন প্রাঙ্গনে আলোচনা সভায় যিয়ানে হাতে পুরস্কার তুলে দেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সাংসদ একেএম শাহজাহান কামাল, জেলা প্রশাসক হোমায়রা বেগম ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান। এসময় যিয়ানের কন্ঠে ৭ মার্চের ভাষণ সবাইকে মুগ্ধ করে। এরআগেও একাধিকবার বিভিন্ন জাতীয় দিবসে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সেই ভাষণ দিয়ে যিয়ান সর্বত্র প্রশংসা কুড়ায়।


আহমেদ শেহজাদ যিয়ান কাকলী শিশু অঙ্গনের শিশু শ্রেণির ছাত্র এবং লক্ষ্মীপুর শিশু একাডেমীর চিত্রাঙ্কন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় জেলা প্রশাসন ও লক্ষ্মীপুর শিশু একাডেমীর উদ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অংশ নেয়। চিত্রাঙ্কন ‘ক’ বিভাগে যিয়ান প্রথম, পিটিআই সংলগ্ন পরীক্ষণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩য় শ্রেণির ছাত্র সোহা নুর দ্বিতীয়, বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী রমিতা রাণী দে কৃপা তৃতীয় হয়েছে।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...