পৌর কর্মচারীকে পিটিয়ে আহত করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার কর্মচারী খোরশেদ আলমকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহম্মেদের বিরুদ্ধে।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে শহরের গুদাম চত্বরে তাকে পিটিয়ে আহত করা হয়।

খোরশেদ রামগঞ্জ পৌরসভার ট্রাক চালক। এদিকে খোরশেদকে পেটানোর প্রতিবাদে পৌরসভার ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীরা কর্মবিরতি ঘোষণা করেছে।

পৌরসভা কর্মচারী সংসদের লক্ষ্মীপুর জেলার সাধারণ সম্পাদক জাকির হোসেন হেলাল বলেন, খোরশেদ আলম সকালে বালুয়া চৌমুহনী বাজার এলাকায় আবর্জনা ফেলে ফেরার সময় খাদ্য গুদামের সামনে এসে জ্যামে পড়েন। এসময় এসআই ফারুক আহম্মেদ পেছন দিক থেকে এসে খোরশেদকে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে সে অজ্ঞান হয়ে পড়লে সড়কের ওপর ফেলে চলে যায় ওই পুলিশ। পরে স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আহত খোরশেদ আলম বলেন, এসআই ফারুক নেশাগ্রস্ত অবস্থায় কালো চশমা পড়ে এসে কোনো কারণ ছাড়াই আমাকে ২৫ থেকে ৩০টি ঘুষি দেয়। বিষয়টি আমি মেয়রকে জানিয়েছি, এঘটনায় আমি মামলা করবো।

হাসপাতালে চিকিৎসাধীন খোরশেদ আলম বলেন, সড়ক সংস্কারের কাজ চলায় জ্যামে পড়তে হয়েছে। হঠাৎ পেছন দিক থেকে পুলিশের ওই কর্মকর্তা হর্ন দিলেও যানজটের কারণে সাইড দিতে পারিনি। যার কারণে তিনি আমাকে মারধর করেছেন।

অভিযুক্ত রামগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহম্মেদ বলেন, খোরশেদের ট্রাকে লুকিং গ্লাস ছিল না। সে না দেখে আমাকে চাপা দেয়। এনিয়ে তার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। তাকে পেটানোর অভিযোগটি সত্য নয়।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...