বানিয়াচংয়ে সাংবাদিকদের হামলার প্রতিবাদে মানববন্ধন আজ

প্রকাশঃ

Spread the love

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধ:

হবিগঞ্জের বানিয়াচংয়ে বিশ্বখ্যাত ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসত বাড়ির তথ্য সংগ্রহকালে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক রাজীব নুরসহ চার সাংবাদিকের উপর হামলার ঘটনায় স্থানীয় শহীদ মিনার চত্বরে এক প্রতিবাদী মানববন্ধনের ডাক দিয়েছেন বানিয়াচংয়ে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১.টায় স্থানীয় শহীদ মিনার চত্বরে ওই প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হবে। বানিয়াচংয়ের কর্মরত সকল সাংবাদিক,নাগরিক সমাজের নেতৃবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সকল পেশার মানুষকে প্রতিবাদী মানববন্ধনে অংশ গ্রহণ করার আহবান জানানো হয়েছে। জানা যায়,বিশ্বখ্যাত ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসত বাড়িটি দীর্ঘদিন যাবত দখল করে রেখেছে ২নং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিদ্যাভূষণ পাড়া গ্রামের স্থানীয় দাঙ্গাবাজ ওয়াহেদ বাহিনী।

দখলকৃত বাড়িটির বিষয়ে গত (১১সেপ্টেম্বর) রবিবার বিকালে ঢাকা থেকে বানিয়াচং আসেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক ও বিডি নিউজ ২৪.কমের স্পেশালএ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নুর। তিনি স্থানীয় প্রেসক্লাব সভাপতি ও কালের কন্ঠের বানিয়াচং প্রতিনিধি মোশাহেদ মিয়া, সমাচার প্রতিনিধি তৌহিদ মিয়া এবং দেশসেবা প্রতিনিধি আলমগীর রেজাসহ সরেজমিন রামনাথ বিশ্বাসের বসত বাড়ির তথ্য সংগ্রহকালে ভূমিদস্যু ও রামনাথ বিশ্বাসের বাড়ি দখলকারী ওয়াহেদ বাহিনীর হামলার শিকার হন।

পরে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় প্রাণে বাঁচেন।আহত সাংবাদিকরা বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নেয়ার পর বানিয়াচং থানায় হামলাকারীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।সোমবার বিকাল ৪.টায় হামলার সাথে জড়িত ওয়াহেদ বাহিনীর ওয়ালিদ নামে একজনকে আটক করেছে পুলিশ।তবে এখনো ধরাছোঁয়ার বাহিরে হামলাকারীদের মূলহোতা ওয়াহেদ মিয়া ও তার বাহিনী। অপরদিকে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক রাজীব নুরসহ চার সাংবাদিকের উপর হামলার ঘটনায় রাজধানী ঢাকা,হবিগঞ্জসহ সারাদেশে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছেন বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসত বাড়ি দখলমুক্ত করতে জোর দাবী জানানো হয়েছে। অন্যথায় সারাদেশের সাংবাদিকরা মিলে কঠোর আন্দোলনে নামার হুশিয়ারী প্রদান করা হয়েছে।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...