বিদ্যুৎহীন লক্ষ্মীপুর, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই দিন

প্রকাশঃ

Spread the love

এভাবে টানা বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে আছেন জেলার বাসিন্দারা। কমলনগর উপজেলার বাসিন্দা জাকির হোসেন বলেন ‘সোমবার সকালে বিদ্যুৎ চলে গেছে, এখনো আসেনি। দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকায় আমরা অসহায় হয়ে পড়েছি।’

লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ ছৈয়াল ও রায়পুর উপজেলার চর বংশী ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন বলেন, গাছ উপড়ে পড়ে তাঁদের এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। খুঁটি ভেঙে গেছে অনেক জায়গায়। দুদিন বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন লোকজন। মুঠোফোনের চার্জও শেষ হয়ে যাচ্ছে।’

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জাকির হোসেন বলেন, বিদ্যুতের লাইনে অসংখ্য গাছ পড়েছে। খুঁটি ভেঙে গেছে। তারও ছিঁড়ে গেছে। সব মিলিয়ে পরিস্থিতি খুব খারাপ অবস্থা।

তিনি আরও বলেন, জেলায় পল্লী বিদ্যুতের ৫ লাখ ৩ হাজার গ্রাহক আছেন। এখন পর্যন্ত পুরো জেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ আছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ১২০টি টিম কাজ করছে। পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ করতে আগামী বুধবার পর্যন্ত সময় লাগতে পারে। তবে সন্ধ্যায় মধ্যে শহর এলাকায় বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হবে।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...